,

ঐশ্বরিয়া-আরাধ্যা অসুস্থ

news-image

শরীর ভালো নেই ঐশ্বরিয়া রাই বচ্চনের। বেশকিছুদিন ধরেই ভাইরাল ফিভারে ভুগছেন। মায়ের পথ ধরেছে জুনিয়র বচ্চনের কন্যা আরাধ্যাও। তার শরীরটাও দিনকয়েক ভালো যাচ্ছে না। দীর্ঘ বিরতির পর জজ, বা ফিল্মে কামব্যাক করছেন জুনিয়র বচ্চনের ঘরণি। সঞ্জয় গুপ্তার এই অ্যাকশন ড্রামায় আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। যেকোনাে উপায়ে কামব্যাক ফিল্মে সাড়া জাগাতে ঐশ্বরিয়া কঠোর পরিশ্রম করছেন। দিন-রাত এক করে চলছে শুটিং। পাশাপাশি রয়েছে ঘর সামলানোর দায়িত্বও। স্বামী অভিষেকের কেয়ার নেওয়া, তাঁর নতুন কাবাডি টিমকে চিয়ার করা, শ্বশুর-শ্বাশুড়ির দেখাশোনা-আরও কত কী। সর্বোপরি মেয়ে আরাধ্যা তো রয়েছেই। আরাধ্যারও শরীরটা দিন কয়েক খারাপ যাচ্ছে। অসুস্থ শরীরে মাকে কোনােভাবেই কাছছাড়া করতে চায় না বিগ বির আদরের নাতনি। সেজন্যই বোধহয় জজ, বার শুটিং-এও মায়ের কোলে দেখা গেছে আরাধ্যাকে।
সবমিলিয়ে ঘরে-বাইরে প্রবল চাপে ঐশ্বরিয়াও অসুস্থ হয়ে পড়েছেন। গত কয়েকদিন ধরেই তিনি ভাইরাল ফিভারে আক্রান্ত। তবে, অসুস্থতার সঙ্গে কোনােরকম সমঝোতা করতে নারাজ ৪১ বছরের এই অভিনেত্রী। এই শরীরেই চালিয়ে যাচ্ছেন শুটিং। কাবাডি টিম নিয়ে ব্যস্ত থাকলেও, ঐশ্বরিয়াকে সবসময় সঙ্গ দিয়ে চলেছেন হাবি অভিষেক। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা