,

ইউ ত্যাগ করা ঠিক হবে না যুক্তরাজ্যের: ওবামা

news-image

"যুক্তরাজ্য যদি বিশ্বে তাদের প্রভাব বজায় রাখতে চায়, তাহলে তাদের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করা ঠিক হবে না। বরং যুক্তরাজ্য ইউনিয়নে থাকলে তা ইউনিয়নকেও শক্তিশালী করবে।" বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামা বলেন, "দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় ইউনিয়নের মতো একটি প্রতিষ্ঠান বিশ্বকে নিরাপদ আর উন্নত করে তুলছে। এরকম একটি প্রতিষ্ঠানে নিজেদের অবদান রাখার জন্যই যুক্তরাজ্যের উচিত সেখানে থাকা উচিত।" তিনি বলেন, "যুক্তরাজ্যে ইউরোপীয় ইউনিয়নে থাকলে তা ইউনিয়নকে আরো শক্তিশালী করে তুলবে। বিবিসিকে দেওয়া ওই সাক্ষাৎকারে ওবামা আরো বলেন, "আমার ক্ষমতাকালে সবচেয়ে হতাশার বিষয় ছিল এটি যে, আমি অস্ত্র নিয়ন্ত্রণে শক্ত আইন করতে পারিনি। কিন্তু একটি উন্নত দেশ হিসেবে এমন আইন জরুরি বলে আমি মনে করি।" আমেরিকায় সম্প্রতি পুলিশের সঙ্গে সহিংসতা আর বর্ণবিদ্বেষের অভিযোগ উঠেছে, তাতে তিনিও দুঃখিত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "এখনকার শিশুরা ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বড় হচ্ছে এবং একদিন আমেরিকায় আর এমন ঘটনা ঘটবে না।"  

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা