,

লুইজিয়ানায় সিনেমা হলে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

news-image

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের একটি সিনেমা হলে এক শ্বেতাঙ্গ বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ওই অঙ্গরাজ্যের লাফায়েট শহরের একটি সিনেমা হলে এ ঘটনা ঘটে। লাফায়েট শহরের পুলিশ প্রধান জিম ক্রাফট এক সংবাদ সম্মেললে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জিম উল্লেখ করেন, "৫০ বছর বয়সী ওই  শ্বেতাঙ্গ বন্দুকধারী প্রায় ছয়টি গুলি চালিয়েছেন। এতে দুই ব্যক্তি ও বন্দুকধারী নিজেই নিহত হন"। সিনেমা শুরু হওয়ার ২০ মিনিট পর গোলাগুলি শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সংবাদ সম্মেলনে কর্নেল মাইক অ্যাডমোন্সন বলেন, "ওই ঘটনার পর অন্যান্য সিনেমা হলগুলো বন্ধ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।" শেষ খবর পাওয়া পর্যন্ত লুইজিয়ানার গর্ভনর ববি জিন্দাল ঘটনাস্থলে পৌঁছেছেন বলে জানা গেছে। এ ঘটনায় হতাহতের জন্য তিনি সবাইকে প্রার্থনা করার অনুরোধ জানান। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ