,

লিবিয়ায় আইএসের গুলিতে দুই বাংলাদেশী নিহত

news-image

লিবিয়ায় আইএস জঙ্গিদের গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছেন। নিহতরা হলেন- হবিগঞ্জের লাখাই উপজেলার মোসলেহ উদ্দিন (৩০) ও বরিশালের আরিফুর রহমান সিদ্দিক (২৮)। মোসলেহ উদ্দিনের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ জুলাই দুপুরে লিবিয়ার নিয়ার আজদাবিয়া শহরে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা গ্রামের লিবিয়া প্রবাসী রফিকের মাধ্যমে ওই মোহলেহ উদ্দিনের  মৃত্যুর সংবাদ জানতে পারেন তার পরিবার। গত তিন বছর ধরে  মোসলেহউদ্দিন লিবিয়ার আল কুফরা সিটিতে বসবাস করতেন। ঈদের ছুটিতে মঙ্গলবার দুপুরে তিনিসহ অপর তিন বন্ধু লিবিয়ার আরেক শহর নিয়ার আজদাবিয়ায় ঘুরতে যান। পরে সেখানে গিয়ে চার বন্ধুই আইএস জঙ্গিদের কবলে পড়েন। এক পর্যায়ে আইএস জঙ্গিদের কবল থেকে পালানোর চেষ্টা করলে গুলিতে মোসলেহ উদ্দিনসহ বরিশালের আরিফুর রহমান সিদ্দিক নামে আরেক যুবক নিহত হয়। সেখান থেকে মোসলেহ উদ্দিনের দুই বন্ধু প্রাণে বেঁচে যায়।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে