,

অবশেষে মীম

news-image

লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিদ্যা সিনহা মীম নাটকের অভিনেত্রী এবং বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে বরাবরই প্রশংসা অর্জন করলেও চলচ্চিত্রের নায়িকা হিসেবে যতটুকু পাওয়ার ছিল ততটুকু পাননি বেশ কিছু ছবিতে অভিনয়ের পরও। যেহেতু চলচ্চিত্রই তার মূল টার্গেট, তাই মীম সচেষ্ট ছিলেন এ মাধ্যমটিতেও প্রশংসা অর্জনের এবং এবার ঈদে এসে তিনি সফল হয়েছেন। ঈদে তার অভিনীত ‘পদ্মপাতার জল’ মুক্তি পেয়েছে। তন্ময় তানসেন পরিচালিত এ ছবিতে মীম সব মহলের প্রশংসা অর্জন করেছেন। গ্ল্যামার আর অভিনয় দুটো দিয়েই মীম এখন আলোচনায়। অনেক চলচ্চিত্র পরিচালকও ছবিটি দেখে মীমের প্রশংসা করেছেন। ছবির শেষ দৃশ্যে মীমের পরিণতি দেখে মহিলা দর্শকরা চোখের জল ফেলেছেন। এতে বাণিজ্যিক ছবিতে মীমকে নিয়ে নতুন একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে। অবশ্য সম্ভাবনা প্রথম ছবি ইমপ্রেস টেলিফিল্মের হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ দিয়েই শুরু হয়েছিল। তারপর শাকিব খানের সঙ্গে ‘আমার প্রাণের প্রিয়া’ ও ইমনের সঙ্গে ‘জোনাকির আলো’ সেই সম্ভাবনা বাঁচিয়ে রেখেছিল। কিন্তু এবার ইমনের সঙ্গে ‘পদ্মপাতার জল’ মীমকে তার কাঙ্ক্ষিত সাফল্য এনে দিয়েছে। ফলে এখন যারা মীমকে নিয়ে ছবি নির্মাণ করছেন তারা অনেকেটাই নির্ভার। মীম এরপর আসবেন ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘সুইট হার্ট’, রাজাচন্দ্র ও কামাল মো. কিবরিয়া লিপু পরিচালিত যৌথ প্রযোজনায় ছবি ‘রকেট’, শফিক হাসান পরিচালিত ‘রক’ ছবি নিয়ে। প্রথম ছবিতে মীমের নায়ক বাপ্পি চৌধুরী, শেষের দুটোতে কলকাতার সোহম। চলচ্চিত্রে স্থায়ী আসন গড়ে তোলার জন্য মীমের চেষ্টা সর্বমহলে প্রশংসিত হচ্ছে। মীম নিজেও চাইছেন প্রশংসার পাশাপাশি চূড়ান্ত সাফল্য অর্জন করতে। ‘পদ্মপাতার জল’ তার মধ্যে আত্মবিশ্বাসের জন্ম দিয়েছে। ফলে নিজেকে নিয়ে বড় স্বপ্ন মীম এখন দেখতেই পারেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে