,

ভাইরাস সংক্রমণ প্রতিহত করতে পারে দারুচিনি

news-image

নিউ ইয়র্কের ট্যুরো কলেজের এক গবেষণায় বলা হয়, দারুচিনি মানুষের দেহে সংক্রমণ রোধে প্রতিষেধক উৎপাদন করতে পারে। ট্যুরো কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি সিস্টেমের অংশ নিউ ইয়র্ক স্কুল অব ক্যারিয়ার অ্যান্ড অ্যাপ্লাইড স্টাডিজের ড. মিলটন শিফেনবাওয়ের এক বিবৃতিতে বলেন, এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে গবেষণা। সাইজেন এবং সিলন দারুচিনির সঙ্গে পেঁয়াজ, লবঙ্গ, গোলমরিচ, কোকোয়া এবং স্প্যানিশ সাফরোনের তুলনা করা হয়। কিছু ভাইরাসকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয় দারুচিনি। পেঁয়াজ বা অন্যান্য উপকরণের এই গুণ দেখা যায়নি। বিজ্ঞানীরা দারুচিনির নির্যাস নিয়ে ফাই এক্স নামের একটি ভাইরাসের সঙ্গে ইনকিউবেটরে রেখে দেন। এই ভাইরাসটি মানবদেহে সংক্রমিত হয় এমন অন্যান্য ভাইরাসের মতোই আচরণ করে। ২৪ ঘণ্টার ইনকিউবেশনে দেখা যায়, দারুচিনির ১০ শতাংশ নির্যাস ৯৯.৯ শতাংশ ভাইরাসকে নিস্ক্রিয় করে দিয়েছে। ফাই এক্স ভাইরাসের কাঠামোতে ব্যাপক ক্ষতিসাধন করতে পারে দারুচিনি। শিফেরবাওয়ের বলেন, এই পরীক্ষার ফলাফল দেখে বলা যায়, এক টেবিল চামচ দারুচিনির গুঁড়ো প্রতিদিন এক বা দুইবার খেলে রোগ সৃষ্টিকারী যেকোনো ভাইরাসকে প্রতিহত করা সম্ভব। বিশেষ করে ফ্লু সৃষ্টিকারী ভাইরাসের সংক্রমণ থেকে দূরে থাকা সম্ভব। গবেষণার এই প্রাথমিক ফলাফলকে আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি-এর বার্ষিক সভায় তুলে ধরা হয়েছে। সূত্র : ফক্স নিউজ 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে