,

বেসরকারি শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

news-image

দ্বাদশ বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ করা হয়েছে। এবার স্কুল, কলেজে গড় পাসের হার ১৫ দশমিক ৮১ শতাংশ। এর মধ্যে স্কুল পর্যায়ে পাসের হার ১৩ দশমিক ৯ ও কলেজ পর্যায়ে ২০ দশমিক ৯৬ শতাংশ। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার ফল প্রকাশের কথা জানানো হয়। পরীক্ষার ফলাফল http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। তা ছাড়া উত্তীর্ণ প্রার্থীদের এসএমএসের মাধ্যমেও ফলাফল জানিয়ে দেবে। নতুন নিয়ম অনুযায়ী উত্তীর্ণরা বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগ পেতে লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। এনটিআরসিএ গত ১২ জুন দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা নেয়। পরীক্ষায় মোট ৪ লাখ ৮০ হাজার ৬৭০ জন অংশ নেন। এর মধ্যে স্কুল পর্যায়ে পরীক্ষার্থী ৩ লাখ ১৪ হাজার ৭৩৯ ও কলেজ পর্যায়ে ১ লাখ ৬৫ হাজার ৯৩১ জন। মোট উত্তীর্ণ হয়েছে ৭৫ হাজার ৯৮৯ জন। এর মধ্যে স্কুল পর্যায়ে ৪১ হাজার ২০৩ জন ও কলেজ পর্যায়ে ৩৪ হাজার ৭৮৬ জন উত্তীর্ণ হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা