বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সদর হাসপাতালে গ্রামবাসীর হামলা : সংসদ সদস্য হাসপাতাল পরিদর্শন হামলাকারীদের ছাড় না দেওয়ার ঘোষনা ॥ থানায় মামলা দায়ের

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক হুমায়ূন লস্করের অবহেলায় শিশুর মৃত্যুর পর উত্তেজিত গ্রামবাসীর জেলা সদর হাসপাতালে ভাংচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। জেলা বিএমএর সাধারণ সম্পাদক ও সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ আবু সাঈদ বাদী হয়ে গত মঙ্গলবার বিকেলে শহরতলীর নাটাই গ্রামের অজ্ঞাতনামা ৩০/৪০জনকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে পুলিশ এ পর্যন্ত কোন হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি।
এদিকে জেলা সদর হাসপাতালে হামলা ও ভাংচুরের ঘটনা শুনে মঙ্গলবার রাত ৮টায় প্রচন্ড বৃষ্টির মধ্যেই হাসপাতাল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি গ্রামবাসীর হামলায় ভাংচুরকৃত এ্যাম্বুলেন্স, মাইনর ওটি এবং চিকিৎসকদের কক্ষগুলো দেখে ক্ষোভ প্রকাশ করেন।
পরে তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, হাসপাতাল ভাংচুরকারীদের কোন ধরনের ছাড় দেয়া হবে না। হামলাকারীরা যতই শক্তিশালী হউক তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
মোকতাদির চৌধুরী এম.পি বলেন, হাসপাতালের চিকিৎসা সেবায় যদি কোন ত্রুটি থাকে তাহলে গ্রামবাসী ওই চিকিৎসকের বিরুদ্ধে মিছিল, প্রতিবাদ সভা করতে পারতেন। কিন্তু কোনভাবেই হাসপাতাল ভাংচুর মেনে নেয়া যায় না। তিনি বলেন, বিষয়টি তদন্ত করতে ইতিমধ্যেই হাসপাতালের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসকের সাথে কথা বলে আরো একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
হাসপাতাল পরিদর্শনকালে উপস্থিত সাধারণ লোকজন, হাসপাতালে চিকিৎসকদের কর্তব্যকাজে অবহেলা এবং এ্যাম্বুলেন্স চালক হুমায়ুন লস্করের অনিয়মসহ হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে নানা অনিয়মের কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।
 পরিদর্শনকালে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সহ সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, মোঃ হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ও জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ আবু সাঈদ, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ রানা নুরুস্ শামসসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য  গত মঙ্গলবার সকালে শহরতলীর নাটাই গ্রামের আবুল কালাম আজাদের শিশুপুত্র নিলয়-(৬)  বাসার ছাদ থেকে পড়ে আহত হলে তাকে জেলা সদর হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। শিশুর স্বজনরা তাকে ঢাকা নেওয়ার জন্য হাসপাতালের সরকারি এ্যাম্বুলেন্সের চালক হুমায়ূন লস্করের সাথে কথা বললে হুমায়ূন ঢাকা যেতে অপারগতা প্রকাশ করে। এনিয়ে তার সাথে রোগীর স্বজনদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হুমায়ূন যেতে রাজী হলেও হাসপাতাল থেকে শিশুর ছাড়পত্রসহ আনুসাঙ্গিক কাগজপত্র নিতে প্রায় আধঘন্টা বিলম্ব করে। পরে শিশুটিকে এ্যাম্বুলেন্সে তুললে শিশুটি মারা যায়।
 খবর পেয়ে নাটাই গ্রামের প্রায় শতাধিক লোক হাসপাতালে ভাংচুর চালায়। তারা জরুরী বিভাগের চেয়ার-টেবিল, রোগীর কক্ষসহ ১০টি কক্ষ, যন্ত্রপাতি ও এ্যাম্বুলেন্স ভাংচুর করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে হামলাকারীরা পুলিশের উপর চড়াও হয়। এতে পুলিশ সহ ১০জন আহত হয়।

 

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক