,

তাকে অনেকে চান, কিন্তু পুনম চান কাকে?

news-image

প্রচারের আলোয় আসতে বেশিরভাগ সময়ই বিভিন্ন ছলাকলার আশ্রয় নেন তিনি। তাই বলিউডের ‘পাবলিসিটি কুইন’দের তালিকায় তাঁর নাম থাকে প্রথম সারিতেই। তিনি পুনম পাণ্ডে। এ হেন পেজ থ্রি সেলেবকে বান্ধবী হিসাবে পেতে চান অনেক পুরুষই। কিন্তু পুনম নিজের বিশেষ বন্ধু বিসাবে বেছে নিলেন কাকে? কার সঙ্গেই বা সেরে ফেললেন মন দেওয়া-নেওয়ার খেলা? শোনা যাচ্ছে পুনমের সেই বিশেষ বন্ধু প্রাক্তন অভিনেতা বিনোদ খন্নার ছেলে সাক্ষী খন্না। এ নিয়েই এখন জোর গুঞ্জন শুরু হয়েছে বি-টাউনে।

দিন কয়েক আগে পুনম-সাক্ষীকে একসঙ্গে মুম্বইয়ের এক নাইট ক্লাবে দেখা গিয়েছিল। সেখান প্রায় সারা রাতই একসঙ্গে সময় কাটিয়েছেন তাঁরা। ভোরের দিকে নাইট ক্লাব থেকে হাত ধরাধরি করে বেরিয়ে যান দু’জনে। তাঁদের বডি-ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছিল তাঁদের সম্পর্ক বন্ধুত্বের চেয়েও বেশি কিছু। সত্যিই কি সাক্ষীর সঙ্গে ঘর বাঁধতে চলেছেন পুনম? তাঁরা এখনও মুখ না খুললেও বলিউডের একাংশ কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে।     

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা