,

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে “দেশের কয়েকটি জেলায় আজ ঈদ

news-image

ডেস্ক রির্পোট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ শুক্রবার দেশের কয়েকটি জেলায় পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করা হচ্ছে। মৌলভীবাজার, পটুয়াখালী ও সরিষাবাড়ীতে ঈদ উদ্‌যাপনের খবর পাওয়া গেছে।

আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

মৌলভীবাজার: মৌলভীবাজারে শতাধিক পরিবার ঈদুল ফিতর উদ্‌যাপন করছে। সকাল সোয়া সাতটার দিকে শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামের একটি বাসার ছাদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বৃষ্টিতে ভিজে মুসল্লিরা জামাতে অংশ নেন।

পটুয়াখালী: পটুয়াখালীর ২২টি গ্রামের পাঁচ হাজার পরিবার আজ ঈদ উদ্‌যাপন করছে। সকাল ১০টার দিকে পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর গ্রামের বদরপুর দরবার শরিফ জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে নামাজ আদায় করেন মুসল্লিরা।

বদরপুর দরবার শরীফের পরিচালক মোহাম্মদ নাজমুস সায়াদাত আখন্দ বলেন, সদর উপজেলার বদরপুর ও ছোট বিঘাই, গলাচিপা উপজেলার সেনের হাওলা, পশুরীবুনিয়া, নিজ হাওলা ও কানকুনি পাড়া, বাউফল উপজেলার মদনপুরা, শাপলাখালী, বগা, ধাউরাভাঙ্গা, সুরদী, সাবুপুরা ও আমিরাবাদ এবং কলাপাড়া উপজেলার লালুয়া, নিশানবাড়িয়া, মরিচবুনিয়া, উত্তর লালুয়া, মাঝিবাড়ি, টিয়াখালীর ইটবাড়িয়া, পৌরশহরের নাইয়াপট্টি, বাদুরতলী, মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালী—এসব গ্রামের পাঁচ হাজারের বেশি পরিবারের মানুষ ঈদ করছেন।

সরিষাবাড়ী: জামালপুরের সরিষাবাড়ীতে আজ ঈদ। দক্ষিণ বলারদিয়ার জামে মসজিদ মাঠে সকাল সাড়ে নয়টার দিকে চারটি গ্রামের চার শতাধিক মানুষ ঈদের নামাজ আদায় করেন। বলারদিয়ার গ্রামের শাহা আলী বলেন, তাঁরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। বাউসী গ্রামের আজিজুল হক (৫৫) বলেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে তাঁরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। বলারদিয়ার গ্রামের বাসিন্দা ও ঈদুল ফিতর নামাজ পরিচালনাকারী ইমাম আজিম উদ্দিন (৭২) বলেন, ‘আমি এখানে নয় বছর ধরে ঈদুল ফিতরের নামাজের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছি। চার গ্রামের চার শতাধিক মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে