শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও সিরিজ জয় বাংলাদেশের

news-image

৯ উইকেটের জয়ে আবারও সিরিজ জিতলো বাংলাদেশ। পাকিস্তান ভ্রাতের পর দক্ণি আফ্রিকাকে হারালো বাংলাদেশ। প্রথম খেলায় হারের পর দুই খেলায় জিতে আরেকটি ইতহাস গড়লেঅ টাইগাররা। চট্টগ্রামে বাংলাদেশ ১৪ ওভারের বেশি হতে রেখে জয় পেলো তারা। তামিম ৭৭ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন। তবে অল্পের জন্য হয়নি সৌম্য সরকারের। শতরানের দ্বারপ্রান্তে গিয়ে আউট হন তিনি। ইমরান তাহিরের বলে আমলার ধরা পড়েন তিনি ৯০ রান করে। দলের রান তখন ১৫৪। আর মাত্র ১২ রান চাই জয়ের জন্য। ধৈর্য আর সংযমের পরিচয় দিয়ে নিজে মাঠের দর্শকদের মন জুড়ালেন তামিম ইকবাল। চার ম্যাচ পর ফিফটি পেলেন এ ওপেনার। ওয়ানডেতে এটি তার ৩১তম ফিফটি। ৭০ বলে করেন ৫০। আরেকটি জয় এবং আরেকটি সিরিজ জয়ের পথে দৃঢ়তার সঙ্গেই এগাচ্ছে বাংলাদেশ। ১৭ ওভারে চাই মাত্র ১৯ রান। ওভারে স্কোর বিনা উইকেটে ১৫১ রান। সৌম্যের ফিফটির পরে তামিমও ফিফটির পথে। ৪১ বলে টানা দ্বিতীয় ফিফটি করেন সৌম্য। বাংলাদেশের দুই ওপেনারের আটকাতেই পারছে না দক্ষিণ আফ্রিকা। মহাচিন্তায় পড়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক হাশিম আমলা। বোলারের পর বোলার বদলেও কোন লাভ হচ্ছে না। দাপটে খেলে চলেছেন তামিম আর সৌম্য। ১৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার দারুণ সূচনা করেছেন। ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ কোন উইকেট না হারিয়েই অর্ধেকের বেশি রান তুলে ফেলেছেন তারা। ১৫ ওভারে সংগ্রহ ছিল ৯৬ রান। চট্টগ্রামের ছেলে তামিম রয়ে সয়ে খেললেও সৌম্য খেলছেন দুর্দান্ত। শেষ ওভারে জোড়া আঘাত হানেন পেস তারকা রুবেল হোসেন। এতে ৪০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ১৬৮/৯। সাকিব আল হাসানের বলে ইনিংসের শুরুতে হাশিম আমলার ক্যাচ ছেড়ে দিয়েছিলেন সাব্বির রহমান। তবে পরে সাকিবকে তার প্রাপ্য ফেরত দেন সাব্বির। সাকিবের বলে তিনি বাউন্ডারি দড়ির কাছে দারুণ ক্যাচ লুফে নিয়ে সাজঘরে ফেরত পাঠান প্রোটিয়া ব্যাটসম্যান ফারহান বেহারদিনকে। এতে ৩৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ১৫২/৬। ব্যাট হাতে বিপজ্জনক হয়ে উঠছিলেন ডেভিড মিলার। তবে ‘কিলার মিলার‘ খ্যাত এ প্রোটিয়া ব্যাটসম্যানকে সাজঘরের পথ দেখান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির ডেলিভারিতে পয়েন্টে দারুণ ক্যাচ নেন সাব্বির রহমান। ব্যাট হাতে ৫১ বলে মিলার করেন ৪৪ রান। ১৫৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটি মাশরাফির ২০০তম উইকেট।  
বৃষ্টির কারণে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার তৃতীয় ওয়ানডেতে সাময়িকভাবে বন্ধ ছিল। বৃষ্টি আগে ২৩ ওভারে দক্ষিণ আফ্রিকা ৪ উইকটে ৭৮ রান তুলেছে। এর আগে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে সফরকারীরা ৫০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে। টস জিতে আগে ব্যাট করা দক্ষিণ আফ্রিকার দলীয় ৮ রানের মাথায় কুইন্টন ডি কককে (৭) সরাসরি বোল্ড করে ফেরান মুস্তাফিজ। আর দলীয় ১৯ রানে ফ্যাফ ডু প্লেসিসকে ব্যক্তিগত ৬ রানে ফেরান সাকিব। এই সিরিজে সাকিবের এটি প্রথম উইকেট। পরে হাশিম আমলাকেও (১৫) ফেরান তিনি। এই দিয়ে ওয়ানডেতে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব। আর মাহমুদুল্লাহ ব্যক্তিগত প্রথম ওভারের প্রথম বলেই ফেরান রাইলি রুসোকে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টির কারণে নির্ধারতি সময়ে টস হওয়া নিয়ে শঙ্কা ছিল। কিন্তু সেটা এখন কেটে গেছে। সিরিজের প্রথম ওয়ানডে দক্ষিণ আফ্রিকা ৮ ও দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ ৭ উইকেটে জেতে। আজকের জয়ী দলই তিন ম্যাচের সিরিজ জিতে নিবে। বাংলাদশ জিতলে দেশের মাটিতে প্রথমবারের মতো টানা চার সিরিজ জয়ের কৃতিত্ব দেখাবে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা দল: হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফ্যাফ ডু প্লেসিস, রাইলি রুসো, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ফারহান বেহারডিন, মরনে মরকেল, কাগিসো রাবাদা, কাইল অ্যাবটও  ইমরান তাহির।