,

৬ নবজাতকের কেউ বাঁচেনি

news-image


সিলেটে এক নারীর গর্ভে জন্ম নেওয়া ছয় নবজাতকের সবাই মারা গেছে। ভূমিষ্ঠ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে একে একে তাদের মৃত্যু হয়। মঙ্গলবার দুপুরে জন্ম হওয়ার পর রাত ৯টা থেকে বুধবার ভোরের মধ্যে ছয় নবজাতকের মৃত্যু হয় বলে  সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক আব্দুস সালাম জানান।

ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রোপচার ছাড়াই ছয় সন্তানের জন্ম দেন সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ওই নারী। তিনি সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।  

আব্দুস সালাম বলেন, ছয়টি নবজাতকই অপরিপক্ক ছিল।

“একটি শিশু জন্ম হতে সাধারণ ৪০ থেকে ৫২ সপ্তাহ সময় প্রয়োজন। কিন্তু এই শিশুগুলো ২৬ সপ্তাহেই ভূমিষ্ঠ হয়েছে।

“নবজাতকের ওজন এক কেজির কম হলে তাদের বাঁচানো অসম্ভব হয়ে পড়ে। এদের প্রত্যেকের ওজনই ৭০০ গ্রামের কম ছিল। শিশুগুলোর অঙ্গপ্রত্যঙ্গও ভালোভাবে গড়ে উঠেনি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর