বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ২০

news-image

 মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২০জন আহত হয়েছে। জানা যায়, উপজেলার আদমপুর গ্রামের আহমদ আলীর গোষ্ঠীর ফরিদ মিয়া ও হোসেন মিয়ার বাড়ির লোকজনের মধ্যে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকাল সাড়ে ৬টার দিকে উভয়পক্ষের লোকজন বাড়ির পাশের জমিতে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২০জন আহত হয়। আহতদের মধ্যে ফরিদ মিয়া (৫০), ফারুক মিয়া (২০), মাহবুব (২৮), ইমাম হোসেন (১৮), বকুলা বেগম (৩৫), কামরুল হোসেন (৩৫), লিলু মিয়া (৩৫), হোসেন মিয়া (৪৫), আলী মিয়া (৪২), বেনু মিয়া (৪০) কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোন পক্ষই অভিযোগ দেয়নি। 


 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক