,

কেট ভিন্নধর্মী চরিত্রে

news-image

বিনোদন প্রতিবেদক : ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘টাইটানিক’ ছবিতে অভিনয়ের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি কেট উইন্সলেটকে। একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন তিনি। এখনও নিয়মিত অভিনয় করে চলেছেন। তবে খুব বেছে বেছে অল্প সংখ্যক ছবিতেই কেট অভিনয় করছেন। সম্প্রতি নিজের নতুন ছবির কাজ শেষ করেছেন তিনি। ছবির নাম ‘ড্রেসমেকার’। পরিচালনা করেছেন জোসলিন মোরহাউস। এখানে একজন রহস্যময়ী নারীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কেট উইন্সলেটকে। ছবির কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করেছেন তিনি। এখানে আরও অভিনয় করেছেন জুডি ডেভিড, লিয়াম হোমসওয়ার্থ প্রমুখ। এটি একটি ড্রামা-থ্রিলারভিত্তিক ছবি। সম্প্রতি ছবিটির ট্রেইলার মুক্তি পেয়ে ব্যাকপভাবে আলোচিত হচ্ছে। ট্রেইলারেই লিয়াম হোমসওয়ার্থের সঙ্গে একাধিক রগরগে দৃশ্যে দেখা গেছে কেটকে। ছবির একটি দৃশ্যে 

নগ্নভাবেও ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ছবির গল্পে দেখা যাবে একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করেন কেট উইন্সলেট। কিন্তু তার প্রতিটি কাজেই রহস্য লুকানো থাকে। শেষ পর্যন্ত একটি খুনের প্রতিশোধ নেয়ার জন্য নিজেকে আরও বদলে ফেলেন তিনি। আর তখনই সাদাসিধা কেটের হিংস্ররূপ বেরিয়ে আসে। এমন ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে পেরে বেশ আনন্দিত কেট। এ বিষয়ে তিনি বলেন, অনেক দিন ধরে মনের মতো কোন চরিত্র পাচ্ছিলাম না। ‘ড্রেসমেকার’-এ যে চরিত্রে অভিনয় করেছি এটা আমার স্বপ্নের চরিত্র। আমি অনেক খুশি এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে। এখানে নিজেকে প্রমাণের অনেক সুযোগ ছিল। আর অভিনেত্রী হিসেবে নিজেকে বার বার প্রমাণের চেষ্টা করতে পারার চেয়ে বড় কিছু আর কি হতে পারে। আশা করছি এ ছবিটি সব শ্রেণীর দর্শকদের ভাল লাগবে।

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী