,

ভারতীয় ছিটমহলের বেশিরভাগই বাংলাদেশে থাকতে চান

news-image

আন্তর্জাতিক ডেস্কবাংলাদেশ-ভারত ছিটমহল আদমশুমারি শেষ পর্যায়ে রয়েছে। দেখা গেছে, বাংলাদেশে অবস্থিত ভারতের ১১১টি ছিটমহলের ৩৭ হাজার বাসিন্দার মধ্যে মাত্র ১১৭৩ জন ভারতে যেতে চান! বাকী প্রায় ৩৬ হাজার বাসিন্দাই থাকতে চান বাংলাদেশে। ১১৭৩ জনকে এখন ভারত সরকার নিজ দেশে জায়গা দেবে। তবে এটি অনুমেয় ছিল যে, বাসিন্দারা স্থান বদল করতে চাইবেন কম। এ ফলাফল সে অনুমানেরই প্রতিফলন। এ খবর দিয়েছে ভারতীয় দৈনিক দ্য স্টেটসম্যান। আদমশুমারির ফলাফল পশ্চিমবঙ্গ রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে কুচবিহার জেলা প্রশাসন। রাজ্য সরকারের কর্মকর্তারা বলছেন, বেশিরভাগ বাসিন্দাই দেখা গেছে নিজেদের জমি ও স¤পদ ছেড়ে যেতে চান না। তারা কর্মকর্তাদের বাংলাদেশী নাগরিকত্ব বেছে নেয়ার কথাই জানিয়েছেন। তবে অনেক বাসিন্দা বলছেন, ভারতে ফেরত গেলে তাদের কী ক্ষতিপূরণ দেয়া হবে তারা তা জানেন না। এজন্যই তারা ভারতীয় নাগরিকত্ব নিতে আগ্রহী নন। কর্মকর্তারা বলছেন, ক্ষতিপূরন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে তা চূড়ান্ত করে ঘোষণা দেয়া হয়নি। এর ফলে বাসিন্দারা ভারতীয় নাগরিকত্ব গ্রহণের ব্যাপারে অনাগ্রহী। আবার এমন অভিযোগ রয়েছে যে, ভারতীয় ছিটমহলের অনেক বাসিন্দাকে ভয় দেখানো হচ্ছে। বা নিজেদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে দেয়া হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ