,

পরমাণু চুক্তি হওয়ায় তেহরানে উল্লাস

news-image

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিমান দেশগুলোর সাথে চুক্তি হওয়ায় দেশটির ওপর থেকে অর্থনৈতিক অবরোধ উঠে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই এ খবর শোনার সঙ্গে সঙ্গেই রাস্তায় নেমে আসেন লাখো মানুষ। মেতে ওঠেন উল্লাসে। অবশ্য এ জন্য ইরানের পরমাণু কর্মসূচীর উপর কঠোর বিধিনিষেধ আরোপিত হবে। ইরান ও যুক্তরাষ্ট্র দুজনেই এই চুক্তিকে ঐতিহাসিক সুযোগ হিসেবে বর্ণনা করেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘এই চুক্তির ফলে নিশ্চিত হল যে ইরান আর পরমাণু অস্ত্র তৈরি করতে পারছে না।’ তবে চুক্তিটির কঠোর সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ওবামার রাজনৈতিক প্রতিপক্ষ রিপাবলিকান নেতারা। মার্কিন কংগ্রেসে এই চুক্তি অনুমোদিত হওয়ার জন্য ৬০ দিন সময় রয়েছে। ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল কর্তৃপক্ষও। এটাকে একটা চমকে দেয়ার মতো ভুল উল্লেখ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামেন নেতানিয়াহু বলেছেন, এটা পৃথিবীকে আরো বিপজ্জনক জায়গায় পরিণত করবে। খবর বিবিসির।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে