,

ইরান পরমাণু অস্ত্র বানাতে পারবে না: হিলা

news-image

 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে ইরানকে কখনই পরমাণু অস্ত্র বানাতে দেবেন না বলে জানিয়েছেন হিলারি ক্লিনটন। স্থানীয় সময় মঙ্গলবার এই কথা বলেন। পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হয়ে হিলারি প্রতিদ্বন্দ্বিতা করবেন। হিলারির উদ্ধৃতি দিয়ে বুধবার বার্তা সংস্থা এএফপি বলেছে, প্রেসিডেন্ট হলে বেয়াড়া ইরানকে বাগে আনতে তিনি মার্কিন অস্ত্র ভাণ্ডারের সকল অস্ত্র প্রয়োগ করবেন। হিলারি ক্লিনটন বলেন, ইরানের জন্য এটা জোরালো আর পরিষ্কার বার্তা যে, তাদেরকে একটিও পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া হবে না। তা কেবল এই চুক্তির মেয়াদে নয় বরং কখনই না। ইরানের সঙ্গে করা চুক্তির কারণে দেশটি আরো মসৃণভাবে পরমাণু অস্ত্র তৈরির সুযোগ পাবে এই ধরণের সমালোচনার প্রেক্ষিতে হিলারি এসব মন্তব্য করেন। তিনি বলেন, চুক্তির পরিকল্পনা তিনি এখনো খতিয়ে দেখছেন। তবে তিনি চুক্তির বিষয়টিকে সমর্থন করেন। কারণ এটি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখবে। উল্লেখ্য, দীর্ঘ আলোচনার পর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় মঙ্গলবার ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির পারমাণবিক কর্মসূচি বিষয়ে সমঝোতা হয়। সূত্র: এএফপি।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে