বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ আরেকটি সিরিজ জয়ের হাতছানি

news-image

২০০৮ সালের ঘটনা। দেখতে দেখতে ৭টি বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু সেদিনের ব্যর্থতার কথা আজও ভোলেনি টাইগাররা। চট্টগ্রাম স্টেডিয়ামে ৯ মার্চ (২০০৮) একমাত্র ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হার মেনেছিল বাংলাদেশ।

দীর্ঘ ৭ বছর পর একই ভেন্যুতে আজ বুধবার আবার দেখা হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার। বিকাল ৩টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে দুই দলই একটি করে ম্যাচ জিতে নেয়ায় আজকের সিরিজ নির্ধারণী ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।

উপমহাদেশের দুই পরাশক্তি ভারত-পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের কৃতিত্ব খুব বেশি দিন হয়নি গড়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আর একটি জয়ে সেই দুই অসাধারণ অর্জনকে পেছনে ফেলার সুযোগ এসেছে লাল-সবুজদের সামনে। বিশ্বের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জেতার এই সুযোগ হারাতে রাজি নন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

দুই দলই গতকাল শেষবারের মতো নিজেদের ঝালাই করে নিয়েছে। অনুশীলনে যাওয়ার আগে সাকিব আল হাসান সাংবাদিকদের বলে গেলেন, হাড্ডাহাড্ডি লড়াই হবে প্রোটিয়াসদের সঙ্গে। আমরা আগামীকাল (আজ) অলরাউন্ড পারফর্ম করে সিরিজ জিততে চাই। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান ছাড়াও নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের কৃতিত্ব আছে বাংলাদেশের। সেই তালিকায় এবার প্রোটিয়াদেরও যোগ করতে চান সাকিব।

ওদিকে দক্ষিণ আফ্রিকাও কম হুংকার ছাড়েনি। দলের তারকা ক্রিকেটার ইমরান তাহির জানালেন, আমরা পেছনে ফিরে তাকাই না। সামনে এগিয়ে যাওয়ার দল হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত পারফর্ম করে আমাদের বিরুদ্ধে জিতেছে। সেটা নিয়ে ভাবছি না। সিরিজ জয়ের জন্য আমরা যারপরনাই লড়ব। এই চট্টগ্রামের মাঠ আমাদের কাছে নতুন নয়। আমরা পিচ দেখেছি। এই পিচে ২০০ থেকে ২২০ রান করতে পারলে ম্যাচ জেতা যাবে।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক