,

মায়ানমারের ১০২ বাংলাদেশি উদ্ধার

news-image

থাই সীমান্তবর্তী একটি দুর্গম দ্বীপে আটকে পড়া ১০২ অভিবাসীকে উদ্ধারের খবর জানিয়েছে মায়ানমারের সংবাদমাধ্যম। তবে তাদের সবাই বাংলাদেশি বলে দাবি দেশটির কর্তৃপক্ষের।

গত জুনের শেষ থেকে জুলাইয়ের ১২ তারিখের মাঝামাঝি সময়ে মায়ানমারের নৌবাহিনী তাদের্ উদ্ধার করে জানিয়ে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত গ্লোবাল নিউ লাইট পত্রিকা জানিয়েছে, থাই সীমান্তবর্তী তানিনথাই দ্বীপে মাসাধিককাল ধরে আটকে ছিলো মালয়েশিয়াগামী এই অভিবাসীরা। মানব পাচারকারীরা তাদের এখানে ফেলে রেখে পালিয়ে যায়।

বর্তমানে দেশটির নৌবাহিনী ওই এলাকায় অনুসন্ধান চালাচ্ছে এবং পাচারের শিকার অভিবাসীদের তাদের নিজেদের দেশে (বাংলাদেশে) দ্রুত ফেরত পাঠানো হবে হবে বলেও জানায় পত্রিকাটি। তবে ওই অভিবাসীদের কোথায় রাখা হয়েছে সে ব্যাপারে কিছু জানায়নি পত্রিকাটি।

এদিকে অভিবাসী উদ্ধারের বিষয়ে বাংলাদেশ দূতাবাসকে অন্ধকারেই রেখেছে মায়ানমার। ইয়াঙ্গুনে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের সহকারী মিশন প্রধান তারেক মোহাম্মদ আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, ‘আমরা মিডিয়ার মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে এখনও কোনো তথ্য পাইনি।’

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে