,

ঈদের ছুটিতে এটিএম সেবা নিশ্চিত করার নির্দেশ

news-image

পবিত্র ঈদুল ফিতরের ছুটির সময় এটিএম ও পিওএস (পয়েন্ট অব সেল) সেবা নিশ্চিত করতে ব্যাংকগুলোর প্রতি নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার(১৪ জুলাই’২০১৫) এ সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সার্কুলার ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে পাঠানো এ নির্দেশনায় ঈদের ছুটির সময় ব্যাংক সমূহের এটিএম বুথে সার্বক্ষণিক নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করে এবং ২৪ ঘণ্টা এটিএম বুথ খোলা রাখার কথা বলা হয়েছে।

পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক কে এম আব্দুল ওদুদ স্বাক্ষরিত ওই সার্কুলারে 'ঈদের ছুটির সময় কোনো কারণে এটিএম বুথ বন্ধ থাকলে তাৎক্ষণিকভাবে গ্রাহকদের তা জানাতে বলা হয়েছে। এছাড়া ব্যাংকিং লেনদেনে গ্রাহকদের হয়রানি না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে