,

আগামীকাল ছুটির দিনও খোলা থাকছে ব্যাংক

news-image

 বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আগামীকাল বুধবার শবে-ই-কদরের ছুটির দিনও খোলা থাকবে ব্যাংক। গত রোববার কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের এ নির্দেশনা দেয়া হয়। বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত বিভিন্ন পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের কেবলমাত্র তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ ১৫ই জুলাই খোলা থাকবে।
 
এছাড়াও, দেশের বিভিন্ন বিমান, সমুদ্র/নৌ ও স্থল বন্দরস্থ বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাসমূহ প্রতি শুক্রবার ও শনিবার এবং দেশের অপরাপর স্থানে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাসমূহ শনিবার স্বীয় বিবেচনায় খোলা রাখার নির্দেশনা বহাল রয়েছে বিজ্ঞপ্তিতে।
 
এসব দিনে যারা ব্যাংক সেবা প্রদান করবেন, তাদের যুক্তিসঙ্গত ভাতা প্রদানেরও পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা