,

চট্টগ্রামে মানবপাচারকারী গ্রেফতার

news-image

চট্টগ্রামে তালিকাভুক্ত মানবপাচারকারী মো. জকরিয়া ওরফে পুতুইয়াকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। সোমবার ভোরে নগরীর চামড়ার গুদাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ প্রসঙ্গে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) এবিএম ফয়জুল ইসলাম জানান, জকরিয়াদের আদি নিবাস মায়ানমারে। ছোটবেলায় কক্সবাজারে এসে বসবাস শুরু করে। বাবার সঙ্গে নৌকায় মাছ ধরা ছিল তাদের পারিবারিক পেশা। বছর তিনেক আগে জকরিয়া মানবপাচারের সঙ্গে জড়িয়ে পড়ে। নিজস্ব নৌকা দিয়ে কক্সবাজারের টেকনাফ, সেন্টমার্টিনসহ বিভিন্ন পয়েন্ট থেকে মালয়েশিয়াগামী যাত্রীদের তুলে দিয়ে আসত গভীর সাগরে। সেখান থেকে তাদের বড় নৌকায় তুলে নেয়া হতো। মানবপাচারের পাশাপাশি জকরিয়া ইয়াবা সিন্ডিকেটের সঙ্গেও জড়িত। ওই সিন্ডিকেটের সদস্যরা মায়ানমার থেকে ইয়াবা এনে চট্টগ্রাম, কক্সবাজারসহ  দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে। পুলিশের তালিকাভুক্ত মানবপাচারকারী জকরিয়ার বিরুদ্ধে নগরীর পতেঙ্গা,কক্সবাজারের টেকনাফসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা