বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭৭ শতাংশ মানুষ গরিব রয়েছে ভারতে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ৭৫ শতাংশ গ্রামীণ পরিবারের মাসিক আয় পাঁচ হাজার টাকার কম৷ ৫১ শতাংশ পরিবার কায়িক শ্রমের মাধ্যমে জীবকা নির্বাহ করে৷ ২৮ শতাংশ পরিবারের মোবাইল ফোন বা যোগাযোগের অন্য কোনও মাধ্যম নেই৷ ৭ কোটির বেশি গ্রামীণ পরিবার নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত৷
গত সপ্তাহে ভারতের সামাজিক-অর্থনৈতিক জাতি গণনা সমীক্ষা এই তথ্যগুলি প্রকাশ করেছে৷ তাতে বলা হয়েছে,৮৩ কোটি ৩০ লক্ষ ভারতীয় গ্রামাঞ্চলে বসবাস করেন৷সামাজিক-অর্থনৈতিক জাতি গণনা সমীক্ষা এমন একটা সময়ে প্রকাশিত হয়েছে, যখন আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থাগুলি হুঁশিয়ারি দিয়েছে যে, অগ্রগতিতে মন্দা দেখা দেবে গ্রামীণ ভারতে৷ এর ফলে সার্বিক অর্থনৈতিক পঙ্গুত্ব আসতে পারে৷
সংস্থাগুলির পরামর্শ, গ্রামাঞ্চলে সংস্কারে জোর দেওয়া হোক৷ গ্রামীণ পরিবারগুলির অর্ধেকের বেশি কায়িক শ্রমের ওপর নির্ভর করে জীবিকা চালায়৷ গ্রামীণ জনসংখ্যার ৭৫ শতাংশ মাসে পাঁচ হাজার টাকার কম রোজগার করে৷ এবং প্রায় ৯০ শতাংশ পরিবারের মাসিক আয় ১০ হাজার টাকার কম৷ একটি প্রাথমিক বিশ্লেষণ গ্রামাঞ্চলের এক বিবর্ণ ছবি তুলে ধরেছে৷
বলা হয়েছে, ৪টি গ্রামীণ পরিবারের মধ্যে ৩টির মাসিক আয় পাঁচ হাজার টাকার কম৷ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতিবিদ হিমাংশু অর্জুন সেনগুপ্ত কমিটির রিপোর্ট উল্লেখ করে বলেছেন, ভারতের ৭৭ শতাংশ মানুষ গরিব৷ মিডিয়ায় এই সংবাদগুলি উঠে আসেনি৷
জাতীয় নমুনা সমীক্ষায় বলা হয়েছে, পারিবারিক আয় যদি মাসে পাঁচ হাজার টাকা হয় এবং পরিবারের সদস্য সংখ্যা যদি হয় ৫, তাহলে গ্রামাঞ্চলে প্রতিদিন মাথা-পিছু রোজগার দাঁড়াচ্ছে ৩৩ টাকা৷ এটি দারিদ্র্যের তুলমামূলক হিসাব না হলেও সামাজিক-অর্থনৈতিক জাতি গণনা সমীক্ষায় বলা হয়েছে, গ্রামাঞ্চলে ৬৭ কোটি ভারতীয় প্রত্যেক দিন জীবনযাপন করেন মাথা-পিছু ৩৩ টাকায়৷ তাঁদের আবাসনের অবস্থা খুবই খারাপ৷ প্রায় অর্ধেকের বাড়িই কাঁচা৷
পাকাবাড়িতে থাকার অর্থ জীবনযাত্রার উন্নততর মান৷ কাঁচাঘরে থাকার দরুন দারিদ্র্যও প্রতিফলিত৷ ৭১ শতাংশ গ্রামীণ বাড়িতে মোবাইল ফোন আছে৷ যদিও রেফ্রিজারেটর বা কোনও ধরনের মোটরগাড়ি গ্রামীণ বাড়িগুলিতে বড় একটা দেখা যায় না৷ ইন্দোনেশিয়ার জনসংখ্যার চেয়ে বেশি লোক গ্রামীণ ভারতে নিরক্ষর৷
জীবনযাত্রার যা মান, সেই অনুযায়ী এই পরিস্হিতিতে দ্রুত কোনও পরিবর্তনও আশা করা যাচ্ছে না৷ ১০০ দিনের কাজ৷ জাতীয় গ্রামীণ জীবনযাত্রা মিশন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ও স্বচ্ছ ভারত মিশন ভারতের উন্নয়ন প্রকল্পগুলির মধ্যে প্রথম সারির৷ আর গ্রামীণ ভারত দারিদ্র্যের জাঁতাকলে পিষ্ট হচ্ছে৷

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা