,

স্কুলছাত্রকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল টিটি

news-image

বিনা টিকিটে রেল ভ্রমণের অভিযোগে সিরাজগঞ্জে রাশেদুল হাসান (১৫) নামের এক স্কুলছাত্রকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে শহরের মাহমুদপুর মহল্লার রাজমিস্ত্রি আমজাদ হোসেনের ছেলে এবং রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির ছাত্র। সোমবার দুপুর পৌনে ২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে রংপুর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। জিআরপি পুলিশের দাবি. অসাবধানতাবশত ট্রেন থেকে নামতে গিয়ে ওই শিক্ষার্থী আহত হয়েছে। আহত স্কুলছাত্র রাশেদুল জ্ঞান ফেরার পর সাংবাদিকদের জানায়, টাঙ্গাইল জেলার ভুয়াপুরে নানি বাড়ি থেকে ফেরার পথে সকাল সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে ইব্রাহিমাবাদ স্টেশন থেকে সে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে উঠে। ট্রেনটি বঙ্গবন্ধু সেতু অতিক্রম করার পর টিকিট কালেক্টরের (টিটি) তার নিকট টিকিট দেখতে চান। টিকিট দেখাতে না পারায় টিটি তার কাছে ৫০ টাকা দাবি করে। এ সময় সে ২০ টাকা দিতে চায়। এ নিয়ে টিটির সঙ্গে তার বাগবিতণ্ডা বাধে। এ সময়ে সে দরজায় সামনে দাঁড়িয়েছিল। ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সয়দাবাদ অতিক্রম করার পর মুলিবাড়ি রেলক্রসিং-এর সামনে একপর্যায়ে তাকে ধাকা দিয়ে ট্রেন থেকে ফেলে দেয় টিটি। মাটিতে পড়ে সে অল্পের জন্য বেঁচে যায়। কপাল ও থুতনিতে জখমের কারণে পর সে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সদর হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সার্জন ডা. ওলি আহম্মেদ জানান, ছেলেটির আঘাত গুরুতর হলেও সে আশঙ্কামুক্ত। জিআরপি থানার এসআই উজ্জ্বল হোসেন জানান, রংপুর এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জ থামে না। ছেলেটি সিরাজগঞ্জ শহরে আসার জন্য চলন্ত ট্রেন থেকে অসাবধানবশত নামতে গিয়ে তার এ অবস্থার সৃষ্টি হয়েছে। কেউ তাকে জোরপূর্বক ফেলে দেয়নি। এখনও এ বিষয়ে কেউই অভিযোগ করেনি।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা