মরন নিয়ে যত কথা : আলহাজ্ব মো: নূরুজ্জামান বীর মুক্তিযোদ্ধা
শ্রদ্ধেয় কবি মরহুম গোলাম মোস্তফা পৃথিবীর মায়া ডোরে আবদ্ধ হয়ে তাঁর কবিতায় মনের অভিলাষ নিম্নো ভাবে পেশ করেছেন । নিখিলের এত শোভা,এত রূপ, এত হাসি গান ছাড়িয়ে যাইতে কভূ মোর নাহি চাহে প্রান ।
কবির মনের এ আকুতি শুধু তার নিজের বা বাংলার মানুষের নয়। এ আকুতি এই গ্রহের র্সবকালের র্সবযুগের মানুষের আকুতি। বেঁচে থাকার আকাংখা মানুষের চিরন্তন।
পৃথিবী নামক এই গ্রহের আকাশ-বাতাস,গাছপালা, তরুলতা নদী-নালা, সাগর মহা-সাগর এমন ভাবে মানুষকে আবিষ্ট করে রেখেছে যে কেহই এই মোহ ত্যাগ করে এই পৃথিবী হতে বিচ্ছিন্ন হয়ে মরতে চায় না।
এ ব্যাপারে শিল্পী, কবি, সাহিত্যকদের রয়েছে অজস্ত্র গান,গল্প,কবিতা, উপন্যাস।
মানুষ নিজেও মরতে চায়না এবং তার প্রিয়তম মানুষকে ও এই সুন্দর পৃথিবী হতে হারাতে চায় না ।
স্রষ্টা সৃষ্টির আনন্দে বিচিএরূপে এই জগৎ সৃষ্টি করেছেন । মানুষ ও তেমনি নিজের ভাব-কল্পনাকে বহুরূপে পরিগ্রহ করে এই জগতের মার্ধুয ইপভোগ করতে চায়।তবে মানুষের মনে রাখতে হবে মরন অবশ্যম্ভাবী। জন্মিলে মরতে হবে।ইহা বাধ্যতা মূলক্।ইহার কোন বিকল্প নেই। র্ধমীয় মহা গ্রন্থ পবিএ কোরআনে আল্লাহপাক এরশাদ করেছেন” (কুল্লি নাফসি জাইকাতুল মউত)। অথাৎ প্রাণী মাএই মৃত্যর স্বাদ গ্রহন করতে হবে।
মৃত্যু মানব জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া। যেমন : আল্লাহপাক আত্নাসমূহকে একই সময়ে সৃষ্টি করে আলমে আরওয়ায় ( আত্নার জগতে) সংরক্ষন করে রেখেছেন্ সেখান হতে আত্না সমূহ র্পযায় ক্রমে আলমে রতন (মাতৃর্গভ)এ আসছে।আলমে রতন থেকে আলমে নুযাৎ (জগৎ-সংসার) এ আসছে। আলমে নুযাৎ থেকে আলমে বরজাক (কবরের জীবন) এ যাচ্ছে। ইহাই স্বাভাবিক। মরন র্অথাৎ আলমে বরজাকই হলো পর-কালের প্রবেশ দ্বার।
আলমে নুসাৎ র্অথাৎ আমাদের এই জগৎ সংসার হলো একটি পরীক্ষা কেন্দ্র। প্রতিষ্টানিক পরীক্ষায় যেমন উহার ভাল মন্দ(পাশ-ফেল)থাকে তেমনি এই জগৎ সংসারে মৃত্যুর র্পূব র্পযন্ত ষড় রিপুর মানুষের পরীক্ষা রয়েছে।এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই তাকে পরকালে তার র্নিধারিত বেহেশত বা দোযখে স্হান হবে। আর এই ভাল মন্দের অনুভূতি ভোগান্তি মৃত্যুর পরপরই আলমে বরজাকের জীবন হতেই শুরু হবে।
মরন স্বাভাবিক অস্বাভাবিক উভয় ভাবেই হতে পারে। অস্বাভাবিক ঘটনা বা মরন বহুভাবে হতে পারে। তাতে কাহা কেও পাপী তাপী মনে করা টিক হবে না।
কারন উহার শানে নযুল আল্লাহই জানেন। েএকটি ঘটনা হতে তা আরও স্পষ্ট হয়ে উটবে।
মূসা (আ:) একবার রাস্তায় বেড়িয়ে যেখানে যা অস্বাভাবিক বা আর্শ্চযজনক কিছু নজরে পড়ে তখন আল্লাহপাকের নিকট প্রশ্ন রাখেন ‘হে আমার রব । আপনার এই গায়েবের ভেদ বুঝলাম না। তখন আল্লাহপাক হতে প্রশ্নেরউওর পেয়ে আবার পথ চলতে থাকেন।আল্লাহপাক এক র্পযায়ে বললেন, ‘হে মূসা(আ:) আমি যা জানি আপনি তা জানেন না।
আপনার সামনে যে জঙ্গল দেখা যাচ্ছে,সেই জঙ্গলের রাস্তা ধরে ভিতরে প্রবেশ করেন।’ মূসা (আ:) তাই করলেন। জঙ্গলের কিছু দূর যাওয়ার পর লক্ষ্য করলেন একটি খেলার মাঠ। উহাতে কিশোর, যুবকরা খেলা ধূলা করছে।আল্লাহপাক র্নিদেশ দিলেন তিনি যেন জঙ্গলেই অবস্থান করেন।এবং কোন কিছুর প্রতিবাদ না করে শুধু লক্ষ্য করেন।
কিছুক্ষনের মধ্যে সেখানে এ সওদাগর তার লোক লস্কর নিয়ে প্রবেশ করলেন।তিনি কিছুক্ষন মাঠ ঘুরে আমোস প্রমোদ করে মাঠ ত্যাগ করলেন। কিন্তু যাওয়ার বেলায় মনের ভূলে টাকার থলিঠা ফেলে গেলেন। খেলা শেষে টাকার ব্যাগটির প্রতি এক ছেলের নজর পড়ল।
সে ও তার পরিবার খুব র্অথ কষ্টে ছিল।ছেলেটি টাকার ব্যাগটি নিয়ে গেল।
মাঠ খালি হয়ে গেল। কতক্ষন পর এক অন্ধ ভিক্ষুক পথ ভুলে লাঠি টুকতে টুকতে এই মাঠে এসে ঢুকল।তারই মাঝে টাকার ব্যাগের খোঁজে সওদাগর এসে হাজির হলেন।
সওদাগর টাকার ব্যাগ খুজে না পেয়ে রেগে গেলেন। দেখলেন সেখানে এক জন অন্ধ ভিক্ষুকটি ছাড়া আর কেউ নেই। অন্ধভিক্ষুককে টাকার ব্যাগ সর্ম্পকে জিজ্ঞেস করলে সে কিছুই জানে না বলে উওর দিলেন। তাতে সওদাগর সন্তুষ্ট হতে পারলেন না।
তলোয়ারের এক আঘাতে অন্ধকে কতল করে ফেললেন। মূসা (আ:) আতংকে উঠলেন।
আর বললেন,হে খোদা তোমার গায়েবের ভেদ বুঝলাম না। তখন আলীমূল গায়েব আল্লাহপাক বললেন।‘হে মূসা তবে শুনুন। যে ছেলেটি টাকার ব্যাগ পেয়েছে তার বাবা ও অন্ধ লোকটির বাবা সওদাগরের বাবার সাথে ব্যবসা করতো।
সওদাগরের বাবা ও ছেলেটির বাবার সাথে প্রতারনা করেছে। তাকে ঠকিয়েছে। তাই টাকার থলিটি ছেলেটিকে পাওয়ার সুযোগ করে দিলাম। আর অন্ধলোকটির বাবার হাতে সওদাগরের বাবা নিহত হয়েছিল। তার পরিনতিতে অন্ধকে জীবন দিতে হল। এই ঘটনা হতে বুঝা যায় যে কোন কিছুর শানে নজূল থাকে। তবে শানে নযুলের খবর একমাএ আলীমূল।
প্রতি মানুষের ভয় ভীতি সেই জন্মলগ্ন থেকেই। তবে মরন আছে বলেই মানুষের জীবনের প্রতি এত মায়া, এত মূল্যবোধ।মৃত্যহীন প্রান হয়ে উঠতো দুর্বিসহ হতাশা গ্রস্ত। এই পৃথিবীর জীবন ব্যবস্থা তখন এক র্পযায়ে মনে হতো স্বাদ হীন,আর্কষনহীন। এ ক্ষেত্রে চীনা কাহিনীর উল্লেখ করা যেতে পারে।
এক অজ্ঞলের বাসিন্দারা খুবই রঙ্গরসে জীবন কাটাচ্ছিল।তাদের ভাবনা মৃত্যুঞ্জয়ী হতে পারলো জীবন কতই না মধুর হতো। এমনি অবস্থায় তাদের কাছে খবর এলো ব্যবসা-বানিজ্য করে একদল নাবিক ফেরার পথে জানতে পেরেছে অমুক সাগর দ্বীপে বসবাসরত অধিবাসীরা অমরত্ব লাভ করেছে। উহাতে উৎফুল্ল হয়ে এই অঞ্ঝলের অধিবাসীরা জাহাজ যোগে চলল সেই সাগর দ্বীপের অধিবাসীদের খোঁজে। যেখানে অমরত্বের দাওয়াই ও পদ্ধতি জানা যাবে।
পথ চলতে চলতে একদিন সেই অজানা দ্বীপে গিয়ে তারা পৌছল। খবর পেয়ে খুবই ওৎসক্য() নিয়ে দ্বীপবাসী এসে জাহাজে ভীড় জমাল। এবং জাহাজের যাত্রীরা কিছু বলার র্পূবেই দ্বীপবাসীরা আবদারের স্বরে প্রশ্ন রাখলো,আমাদের জন্য কি নিয়ে এসেছেন । আমরা মরতে চাই।আমাদেরকে মরনের দাওয়াই দেন। আমাদের জীবন বড়ই কষ্টের মনে হচ্ছে। মরন কতেই না মধুর।তাদের এই মরনের আকুতি মিনতি শুনে জাহাজের যাত্রীরা বুঝতে পারল মানষের জীবন প্রাত্রিয়ায় মৃত্যু একটি আবশ্যকীয় অংশ।
আমাদের বিস্মৃত হলে চলবেনা মালিক-উল মুলক (বিশ্ব ভ্রমান্ডের মালিক)যার মরন যকন যে ভাবে র্নিধারন করে রেখেছেন। তখন সেই ভাবেই হবে।তার ব্যতীক্রম হবে না।সুলেমান পয়গম্ভর (আ:) এর ইন্তেকালের কাহিনী লক্ষ্য করা যেতে পারে।“পয়গম্ভর দাউদ (আ:) এর পুএ সোলায়মান (আ:) ছিলেন একজন পয়গম্ভর। তিনি ছিলেন সকল নবী-পয়গম্ভরদের মধ্যে সবচেয়ে সম্পদশালী,(সেজন্য তিনি সকল নবী-পয়গম্ভরদের পরে বেহেশতে যাবেন বলে উল্লেখ রয়েছে।শুধু মানব জাতি নয়,জ্বীন জাতিও তাঁর নিয়ন্ত্রনে ছিল।হাওয়া তাঁর বশে ছিল।
তাই তাকে তখতে সুলায়মানও(আ:) বলা হয়।
পশু পাখির ভাষা তিনি বুঝতেন।তখতে চড়ে হাওয়ার জোরে তিনি সাম্রাজ্যের বিভিন্ন অংশ ঘুরে বেড়াতেন।একবার মসজিদুল-আক আকমার (জেরুজালেমে)অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য জ্বীন জাতিকে কাজে লাগিয়ে তিনি দেশ ভ্রমনে বের হলেন। দেশ ভ্রমন শেষে ফিরে এসে দেখলেন মসজিদের কাজের আশাসুরূপ অগ্রগতি হয়নি। তখন তিনি নিজে মসজিদ সংলগ্ন স্থানে বসে মসজিদের র্নিমান কাজ তদাবকি করতে লাগলেন। মসজিদের কাজ এবার দ্রুত গতিতে চললো। এমনি সময়ে তাঁর সম্মুখে মালাকুল মউত আযরাইল (আ:) এসে হাজির হলেন।আযরাইল(আ:) বললেন,“হে আল্লাহর পয়গম্ভর,আমি এসে হাজির হয়েছি আপনার জান কবয(প্রান সংহার)করতে।“প্রতি উওরে হযরত সোলায়মান (আ:)বললেন। তা কি করে হয়, আমিতো আল্লাহ রাব্বুলের একটি বিশেষ কাজে ব্যস্ত যা আপনি নিজেই দেখছেন। আপনি ফিরে গিয়ে আল্লাহ পাককে বলুন ,কাজটি সমাপ্ত করার মত সময় জেন আমাকে দেন।আযরাইল(আ:) চলেগেলেন এবং আল্লাহপাকের নিকট হযরত সোলাইমান (আ:)এর আরজি পেশ করলেন। আল্লাহপাক আযরাইল (আ:)কে নির্ধেশ দিলেন।“যাও আযরাইল(আ:) তুমি গিয়ে বল যে আল্লাহর কাজ আল্লাহই করে নিবেন,আপনাকে সময় দেওয়া যাবে না। আযরাইল(আ:)পূনরায় এসে হযরত সোলায়মান(আ:)কে আল্লাহর সিদ্ধানতের কথা জানালেন।এবং কুরসিতে বসা অবস্থায় জান কবয করলেন। হযরত সোলায়মান(আ:) কুরসিতে বসে হাতের লাটির উপর ভর করে কিংচিত কাৎ হয়ে মসজিদের কাজ দেখছিলেন।এমনি অবস্থায় তার মৃত্যু।কেহই বুঝতে পারছিলেন না।জ্বীনেরা নিরলস ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। আর ভাবছে,পয়গম্ভর (আ:) যেন কোন অবস্থায় অসন্তুষ্ট না হয়। উল্লেখ্য জ্বীন জাতির আক্কেল মানব জাতির আক্কেলের চেয়ে কম। কাজ চলছে। দিন রাত সমান তালে কাজ চলছে। কিছু দিনের মধ্যেই কাজ সমাপ্তির মধ্যে চলে এসেছে। এদিকে সোলায়মান(আ:) এর হাতের লাঠির অগ্রভাগ উইপোকা খেয়ে নড়বড়ে করে তুলেছে। কাজও শেষ লাঠিও হাত হতে ছুটে ছিটকে পড়েছে।সোলায়মান(আ:) মাটিতে কাৎ হয়ে পড়লেন।উপস্থিত সকলে বুঝতে পারল যে পয়গম্ভর(আ:) আর বেচে নেই।
এ ক্ষেত্রেই লক্ষ্য করা গিয়েছে আল্লাহতালা তাঁর কাজ তিনি যথাযথ ভাবেই করে নিয়েছেন।
এবং হযরত সোলায়মান (আ:) পয়গম্ভর হওয়া সত্বেও মৃত্যু র্নিধারিত সময়েই সংঘটিত হয়েছে।
আল্লাহপাক তাঁর সৃষ্টির প্রাত অতিশয় দয়ালু ও করুনাময়। সকল কিছুর সিদ্ধান্ত তিনি একক ভাবেই গ্রহন করে থাকেন। পবিএ কোরআনে র্বর্নিত হয়েছে ‘তাঁর ঈঙ্গিত ছাড়া এই পৃথিবীতে একটি গাছের পাতাও নঢ়ে না।এই পৃথিবীর জীবন ব্যবস্থাইস্থায়ী। আখেরাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই।আখেরাতের তুলনায় এই পৃথিবীর জীবন যেন একমুর্হূততুল্য। আমরা পৃথিবীর জীবন ব্যবস্থা হতে আখেরাতের জীবন ব্যবস্থার দিকে দ্রুত চলমান অবস্থায় রয়েছি। যখন যার পরিক্ষা শেষ তখনই তার পথ চলা শেষ হবে।কাজেই অতিমাত্রায় সম্পদ লাভ বা ভোগ বিলাসের মোহে মগ্ন থেকে মৃত্যুকে ভুলে থাকলে চলবে না। আল্লাহ কর্তৃক র্নিদেশিত পথে না চললে শুধু মাএ সম্পদ লাভ বা র্দীঘায়ূ লাভে কোন মুক্তি আসবে না। অধিক সম্পদের জবাবদিহিতা অধিক কঠিন হবে। আর সকল সম্পদের মালিকতো একমাএ‘মালিক-উল মুলক’ অথাৎ বিশ্বভ্রমান্ডের মালিক আল্লাহ রাব্বুল আলামিন।
শুধুমাএ সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার বিধিবিধানে মানুষ একে অপরের নিকট হতে সম্পদ পাচ্ছে বা দিচ্ছে, কোন সম্পদই জন্মের সময় নিয়ে আসেনি বা মৃত্যূর পরও সাথে নিয়ে যেতে পারবে না।সূফী সাধকদের মতে সম্পদ থাকা আর না থাকা একই কথা। এপ্রসঙ্গে একটি হাদিসের প্রসঙ্গ আনা যেতে পারে, “আল্লাহর রাসূল হযরত মোহাম্মদ(সা:) তাঁর সাহাবাদের জিজ্ঞেস করলেন, আপনাদের মাঝে কি এমন কেহ আছেন,যিনি নিজের সম্পদের চেয়ে অন্যের সম্পদেকে বেশী মহব্বত করেন। সাহাবীরা বললেন, তা কি করে হয়। রাসূর(সা:)বলেন,“যে তাঁর সম্পদের যে অংশ আল্লাহর রাস্থায় দান করেন উহা নিজের সম্পদ, আর মৃত্যুর পর ওয়ারিশগন যে অংশের মালিক হন উহা পরের সম্পদ।”
সাজ্জাদ বিশাল সম্পদ ও ক্ষমতার মোহে আবিষ্ট হয়ে আল্লাহপাক র্কতৃক সৃষ্টি বেহেশতকে চ্যালেঞ্জ করে এই দুনিয়ায়ই বেহেশত তৈরী করেছিল। বেহেশতের কাজ সম্পাদন করার পর নিজের খায়েশ মেটাতে উহাতে নিজে বসবাসের ইচ্ছা করলেন। কিন্তু আল্লাহর লীলা বুঝা দায়।সাজ্জাদের এক পা বেহেশতের দরজার ভিতর এবং এক পা বাহিরে থাকা অবস্থাই মালিক উল-মুলক এর র্নিদেশে মালাকুল মউত(আযরাইল-আ:) তার জান কবয করলেন।বিধির বিধান না যায় খন্ডান। আল্লাহর কর্তৃক র্নিধারিত সময় ও স্থানেই প্রত্যেকের মৃত্যু হবে,তার কখনও ব্যতিক্রম হবে না।
মৃত্যু কখনও কামনা করা যাবেনা।আর আত্মহত্যা সেতো মহাপাপ। কাহার মৃত্যু কোন সময়ে,কোন হালাতে,কেন সংঘটিত হবে তা আলীমুল গায়েব আল্লাহই ভাল জানেন।কারন গায়েবের খবরতো একমাএ আল্লাহই রাখেন। লক্ষ্য করা গিয়েছে উত্তাল সাগরে জাহাজ ডুবিতে একটি পরিবারের সবাই মৃত্যু বরন করেছেন।কিন্তু বেচেঁ ছিল সেই পরিবারের শুধু অবুঝ শিশুটি। কোথাও দেখা গিয়েছে-ভয়ংকর ভূমি কম্পের ধ্বংস লীলায় একটি ভবনের সবাই মারা পড়েছেন। একমাএ অশতিপর বৃদ্ধটি বেচেঁ আছেন। এমনও দেখা গিয়েছে চলন্ত ট্রেইনের জানালার পাশে মা তার ছোট মানিককে নিয়ে রঙ্গ তামাসা করছেন। হঠাৎ করে তার হাত থেকে ছুটে শিশুটি জানালার বাইরে ছিটকে পড়েছে। সন্তানের শোকে বিহবল হয়ে সন্তানকে বাচাঁতে মাও ট্রেন থেকে বাহিরে ঝাঁপ দিয়েছেন। পরিনামে দেখা গিয়েছে যে মা মারা পড়েছেন, সন্তান বেচেঁ গিয়েছে। এমনি অজস্র ঘটনার উল্লেখ করা যেতে পারে। এসব ঘটনা হতেও স্পষ্ট ধারনা করা যায় যে, “রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে?”
যেহেতু মৃত্যু অনির্বায তাই মৃত্যুকে সব সময় স্মরন রেখে উহাকে বরন করে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। হযরত নূহ(আ:) এর আমলে মানুষের গড় আয়ূ ছিল ৯০০-১০০০ বৎসর। একদা নূহ(আ:) এক বৃদ্ধার ক্রন্দনধ্বনি শুনতে পেয়ে কাছে গিয়ে জিজ্ঞাস করলেন.“বুড়িমা ! আপনি কাঁদছেন কেন? বুড়িমা র্আতনাদ করে বললেন,“ হায়রে হায়! আল্লাহ আমার নাবালক ছেলেকে নিয়েগেল।” তখন নূহ (আ:) জানতে চািইলেন ছেলিটির বয়স কত। প্রতি উওরে বুড়িমা বললেন “ মাএ ২০০ বৎসর।” নূহ (আ:) বললেন, শুনুন বুড়িমা আমাদের সামনে আখেরী জামানা রয়ে গিয়েছে। সেই জামানার নবী করিম (সা:) এর উম্মতের আয়ূ হবে মাএ ৬০-৭০/৭০-৮০ বৎসর। এই কথা শুনে বুড়িমাতো হতবাক! বুড়িমা বললেন, তাহলে তারা বোধহয় তখন কোন ঘর সংসারই করবেন না।
মানুষের এই সীমাবদ্ধতা জীবনে আল্লাহপ্রদও বিধিবিধান মোতাবেক জীবন পরিচালিত করে ইহকালের পরীক্ষায় উর্র্ত্তীন হয়ে পরকালের জীবনে প্রবেশ করার মধ্যে যে সুখ বোধ রয়েছে তা আল্লাহর প্রেমিক মোমেন ভিন্ন পরকাল বিমুখ বান্দারা হ্নদয়ঙ্গম করতে সক্ষম হবেন না। বেহেশতে প্রতিকাজে প্রতিক্ষনে যে অনাবিল সুখ বোধ রয়েছে পৃথিবীর প্রাপ্ত সুখে তার বিন্দুমাএও নেই। তাই মোমেন ব্যক্তি মৃত্যুর পরওয়ানা আসলে তা বরন করে নেওয়ার মধ্যেই র্সাথকতা খুজে পায়। কারো আয়ু বৃদ্ধির র্প্রাথনা আল্লাহ ইচ্ছে করলে মঞ্জুর করতে পারেন। মরন কখন হল,কিভাবে হল তা বড় কথা নয়। ভাবতে হবে মরন যেন ঈমানের সাথে(কালেমা তাইয়েবা পাঠে)হয়। ঈমানের সাথে মরন হলে পরকালের প্রতিটি ঘাঁঠি যেমন-কবর,হাশর,মিজান,ফুলছেরাত পার হওয়া সহজ হয়ে যাবে। কিন্তু মোমেন ব্যক্তির হাকিমুল হাকিম আহকামুল হাকিমীন আল্লাহ র্কতৃক র্পূব র্নিধারিত সময়ের মৃত্যুতেই সন্তুষ্ট থাকেন।
এ প্রসঙ্গে হযরত মূসা(আ:) ও মালাকুল মউত-এর একটি ঘটনার উল্লেখ করা যেতে পারে:-আল্লাহর নবী হযরত মূসা (আ:) অত্যন্ত উচুঁ স্তরের নবী ছিলেন। তিনি অত্যন্ত কড়া মেজাজের অধিকারী ছিলেন। আল্লাহতালা তাঁকে অনেক বাহ্যিক শক্তি ও দান করেছিলেন।
হাদীসের ভাষা অনুযায়ী আম্বিয়ায়ে কারাম জান্নাতের যুবকদের শক্তি রাখেন। হযরত মূসা (আ:) অত্যন্ত জালালী(কঠিন) স্বভাবের ছিলেন।পাথরকে আঘাত করার ঘটনা থেকে তা সহজেই অনুমান করা যায়।
জীবন সায়াহ্নে তাঁর রূহ কবজ করার জন্য মালাকুল মউত (আযরাইল-আ:) এসে হাজির হলেন এবং রূহ কবজ করার জন্য অনুমতি চাইলেন। তৎক্ষনাৎ তিনি এমনই জালালী শাহে এসে গেলেন যে, এক চপেঠাঘাতে মালরূপী ভয়াল ফেরেশতার চক্ষূ ফুটো করে দিলেন। বুখারী শরীফে ঘটনাটি নিম্নোক্ত ভাবে এসেছে:- হযরত আবু হুরায়রা (রা:) থেকে র্বনিত:মালাকুল মউতকে হযরত মূসা (আ:) এর নিকট প্রেরন করা হল। যখন তিনি মূসা (আ:) এর নিকট আসলেন,তখন মূসা(আ:) তাঁকে এক থাপ্পড় মারলেন। চক্ষু বির্দীন করে দিলেন। আল্লাহতালার নিকট ফিরে গিয়ে বললেন, আপনি আমাকে আপনার এমন এক বান্দার নিকট প্রেরন করেছেন, যিনি মৃত্যুবরন করতে চান না। আল্লাহতালা তার চোখ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিলেন। তারপর বললেন যে মূসা(আ:)কে গিয়ে বল,তাঁর একটি হাত ষাঁড়ের পিঠের উপর রাখতে। তাঁর হাত ষাড়ের যতগুলো পশমের উপর পড়বে,প্রতিটি পশমের পরির্বতে এক বছর করে বাড়তি হায়াত প্রাপ্ত হবে। ফিরিশতা পূনরায় গেলেন এবং মূসা(আ:)কে একথা জানালেন। তিনি একথা শুনে আল্লাহ রাব্বুল আলামীনের উদ্দেশ্যে বললেন,“ হে আমার রব। তারপর কি হবে? আল্লাহতালা বললেন,‘তার পর মৃত্যু। মূসা(আ:) বললেন,(শেষ পরিনতি যখন মৃত্যুই) তাখলে এখনই মৃত্যু দিয়ে দিন। তারপর তিনি আল্লাহ তা’লার নিকঠ দূ-আ করলেন, তাকে(মৃত্যুর আগে) পবিএ ভূমি(বাইতুল মুকাদ্দাস) এর এতটুকু নিকটর্বতী করা হোক যেন শুধু একটি পাথর নিক্ষেপের দূরত্ব থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যদি আমি সেখানে থাকতাম, তাহলে তোমাদেরকে তাঁর কবর দেখিয়ে দিতাম,যা রাস্তার একপাশে লালটিলার নিকটে অবস্থিত। মৃত্যুর যন্ত্রনা ও কবরের আযাবের চাইতে মানুষের বড় মুছিবত আর নেই। আমাদের আখেরী নবী হযরত মোহাম্মদ(সা:)এর ইন্তেকালের সময় কথোপকথনে আযরাইল(আ:) বলেছেন, আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি, প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে‘আয়াতুল করসি পড়বে, আমি তার রুহ সহজে কবজ করব।” যে মুমিন ব্যক্তি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ শেষে নিয়মিত আয়াতুল কুরছি পাঠ করবেন,মৃত্যুর সাথে সাথে তিনি আল্লাহর দিদার লাভ করবেন। কেয়ামতের মাধ্যমে আল্লাহতালা তাঁর সৃষ্টি বিশ্ব ভ্রমান্ডের সব কিছু ধ্বংস করে ফেলবেন। একমাএ আল্লাহর অফিঙ্গই বিদ্যামান থাকবে।
হাদিস শরীফে আরো আসছে,যদি কোন মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির পাশে বসে ছূরা ইয়াসিন পাঠ করা হয়,তবে সেই মৃত্যু পথ যাত্রীর মৃত্যু যন্ত্রনা লাঘব করা হয়।
ইবলিশ তার বাচাঁর জন্য পৃথিবীর একপ্রান্ত হতে অন্য প্রান্তে ছুটাছুটি করবে।কিন্তু শেষ রক্ষা হবে না।তাকে শৃংখলিত করে আযরাইল (আ:) তার জান কবয করবেন। আল্লাহ রাব্বুল আলামীনের করছিবহন কারী ফেরেশতাগনের রূহও আযরাইল (আ:)কবয করবেন।অবশেষে আযরাইল(আ:) নিজে আযরাইল(আ:)এর জান কবয করবেন। কাজেই আল্লাহতালার মাফ কিভাবে পাওয়া যায়,তার ক্ষমার নজরে কিভাবে পড়া যায় সে চেষ্টা করা উচিত।
আল্লাহতালা এক অসীম দয়ালু স্রষ্টা। তাঁর দয়ায় এ বিশ্বজগতের সব কিছু চলছে। তাঁর দয়া এক মুর্হূতের জন্যও বন্ধ হয়না। তাঁর দয়া এক মুর্হূতের জন্য বন্ধ হওয়া মানে বিশ্বের অনেক কিছু ধ্বংস হয়ে যাওয়া। বিশ্বের সব কিছু তাঁর নিয়ন্ত্রনে চলে এবং তাঁর দয়ায় চলে। হযরত মূসা(আ:)ও আল্লাহপাকের সওয়াল-জওয়াবের একটি ঘটনা হতে তা আরও গভীরভাবে হ্নদয়ংগম করা যাবে।
“মূসা(আ:) জানতে চাইলেন আল্লাহপাক কেন ঘুমান না। আল্লাহপাক বললেন,“হে মূসা(আ:) আমার পানির পিপাসা পেয়েছে, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসেন। মূসা (আ:) আল্লাহপাকের র্নিদেশ মোতাবেক এক গ্লাস পানি নিয়ে আসলেন। অত:পর আল্লাহপাক মূসা (আ:) কে অপেক্ষা করতে বললেন। ক্ষানিক সময় অপেক্ষারত থাকা অবস্থায়ই মূসা(আ:) তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। কতক্ষনের মধ্যেই তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙ্গার পর তিনি লক্ষ্য করলেন যে, তাঁর হাতের গ্লাস মাঠিতে পড়ে গিয়েছে এবং পানিও মাঠিতে মিশে গিয়েছ্। তখন আল্লাহপাক বললেন, হে মূসা(আ:) আপনার মুর্হূতের ঘুমেই পানির গ্লাসটি ধরে রাখতে পারলেন না, আর আমি বিশ্ব ভ্রমান্ডের পরিচালক ঘুমিয়ে পড়লে আমার বিশ্ব ভ্রমান্ডের অবস্থা কি দাড়াবে? মূসা(আ:) লজ্জিত হয়ে বললেন,“হে আমার রব। আমি জবাব পেয়েছি এবং বুঝতে পেরেছি।
অসীম করুনাময় ও পরম দয়াময় আল্লাহর দয়া আমাদের উপর রয়েছে। আল্লাহ
অথাৎ রবই আমাদের সব। তাই আল্লাহকে আমাদের র্সবদা স্মরনে রাখতে হবে। পাশাপাশি আল্লাহর রাসূলের(সা:) প্রতি আমাদের দরূদ কড়তে হবে। রাসূল(সা:) বলেছেন্ ‘যে আমার প্রতি যত বেশী দরূদ কড়বে হাশরের মাঠে সে আমার তত বেশী কাছে থাকবে। সুতরাং পরকালের জীবনের
র্অথাৎ যে জীবনের আরাম্ভ আছে শেষ নেই সেই জীবনের পুরষ্কার লাভের আশায় আল্লাহ প্রদত্ত বিধি-বিধান মোতাবেক জীবন পরিচালনা করতে হবে এবং মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে। আল্লাহ আমাদের ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমিন। সুম্মাআমিন।
লেখক: চেয়ারপারসন-আমাদের-ব্রাক্ষণবাড়িয়া.কম
উপদেষ্টা-তিতাস-র্বাতা
জীবন সদস্য-বাংলা একাডেমী।
সভাপতি-কৃষ্ণনগর আ: জব্বার উচ্চ-বিদ্যালয় পরিচালনাপদে
নবীনগর,ব্রাক্ষণবাড়িয়া।











