,

ঈদের পর ওয়ার্ল্ড টুরে নগরবাউল

news-image

 

এমনিতেই নগরবাউল জেমস মিডিয়ার সামনে খুব কম কথা বলেন। সর্বশেষ নিজের প্রতিষ্ঠান ও পার্টনার গাজী শুভ্র’র পক্ষে কথা বলতেই প্রেসক্লাবে আসেন। একইসাথে তাদের বিউটিফুল বাংলাদেশ নিয়ে ডকুমেন্টারির মালিকানা বিষয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। তবে নিজের গানেই সবচেয়ে বেশি স্বচ্ছন্দ এই নগরবাউলের। দীর্ঘদিন দেশে নিয়মিতই ছিলেন তিনি প্র্যাকটিস সেশনে। এর পাশাপাশি নিজের পুরোনো কিছু গানের কম্পোজিশন করলেন নতুনভাবে। তবে নতুন খবর হলো, টানা কয়েকটা দেশের কনসার্ট নিয়ে নগরবাউল জেমস এবারে বের হচ্ছেন ওয়ার্ল্ড টুরের বিশেষ কনসার্টে। তবে এই শিডিউলগুলো অনেকদিন আগের করা ছিল ব্যান্ডের পক্ষ থেকে। অষ্ট্রেলিয়া, ইউকে, ইতালি, ইউএসএ-তে একটানা শো করার পরিকল্পনা রয়েছে। এর বাইরে খুব শিগগিরই দুটি নতুন চলচ্চিত্রের গান প্রকাশের সম্ভাবনা রয়েছে। নিজের কাজ প্রসঙ্গে জেমস বলেন, ‘আমার গান গাইতে কোনোই সমস্যা নেই। অনেকেই বাইরে ধোঁয়াশা ছড়ায় যে আমি এখন গাইছি না। প্রফেশনালী সবকিছু ঠিক থাকলে অবশ্যই আমি যেকোনো মানসম্পন্ন গান গাইবো। কিন্তু কোনো নতুন অ্যালবাম হয়তো প্রকাশ পাবে না।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে