,

লড়াইয়ে ফেরার ম্যাচ আজ

news-image

হঠাত্ করেই যেন সুরটা কেটে গেছে; ছন্দটা আর মিলছে না। যে বাংলাদেশ দল কয়েকটা দিন আগেও আগ্রাসী, আত্মবিশ্বাসী এক নতুন ক্রিকেট দিয়ে সারা পৃথিবীকে চমকে দিয়েছিলো, তারাই কেন যেন নিজেদের সেই রূপটা খুঁজে পাচ্ছে না। দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজেও বলছিলেন, জয়-পরাজয় নয়, তিনি একটু চিন্তিত দলের সেই আত্মবিশ্বাসী চেহারাটা খুঁজে না পাওয়ায়। আত্মবিশ্বাসী ও আগ্রাসী সেই চেহারার সন্ধানে আজ আবার মাঠে নামবে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৮ উইকেটে হেরে ইতিমধ্যে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ দল। আজ সিরিজে সমতা ফেরাতে বেলা তিনটা থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। দলের দায়িত্ব নেয়ার পর থেকে একটানা জয়ের মধ্যে থাকা মাশরাফি বিন মুর্তজাকে এই প্রথম অধিনায়ক হিসেবে সামলাতে হচ্ছে খারাপ এক পরিস্থিতি। তার চ্যালেঞ্জ এখন হারতে থাকা দলটাকে আবার জয়ের সেই সে াতে ফিরিয়ে আনা। এই চ্যালেঞ্জটা দারুণভাবে নিতে রাজী মাশরাফি। তিনি মনে করেন, তার দলের সামর্থ্য আছে এখান থেকে ঘুরে দাঁড়ানোর, ‘অবশ্যই এটা একটা চ্যালেঞ্জ। দেশকে নেতৃত্ব দেয়া এমনিতেই সবসময় চ্যালেঞ্জিং। আরো বেশি চ্যালেঞ্জ যখন দল হারের ভেতর ঢুকে যায়। ব্যক্তিগতভাবে আমি এর চেয়েও অনেক বড়, অনেক কঠিন চ্যালেঞ্জ জিতেছি। এসবে আমি ভয় পাই না। চ্যালেঞ্জ মানেই হলো উত্তেজনা। চ্যালেঞ্জ জয় করে ঘুরে দাঁড়ানোর মজাই অন্যরকম। আমরা অবশ্যই চ্যালেঞ্জ জিতব। আজ দিন ভালো যাচ্ছে না, কালই হয়ত ভালো যাবে।’
এই ভালো করার লক্ষ্যে আজ একাদশে কিছু পরিবর্তন আসবে বলে অনুমান করা যাচ্ছে। ব্যাটসম্যান একজন কমিয়ে আরফাত সানি অথবা রুবেল হোসেনকে ঢোকানো হতে পারে একাদশে। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন লিটন দাস। 
আবহাওয়া বিষয়ক ওয়েবসাইটগুলো জানাচ্ছে, আজও বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু গতকাল পর্যন্ত ঝকঝকে রোদ থাকায় বৃষ্টিতে খেলা একেবারেই ভেসে যাওয়ার সম্ভাবনা কম। বৃষ্টি হলেও উইকেটের চরিত্র খুব একটা বদলানোর কথা নয়। গত ম্যাচে প্রায় দু’ দিন পর কাভার তুললেও উইকেট একেবারেই ফ্লাট ও ব্যাটিং সহায়ক ছিলো। এ ম্যাচেই ব্যাটসম্যানদের স্বর্গ থাকার কথা। এখন বাংলাদেশের ব্যাটসম্যানরা উইকেটকে কাজে লাগাতে পারেন কি না, সেটা দেখার বিষয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা