,

আগামীতে সকল নির্বাচন হবে দলীয়: ফারুক খান

news-image

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও গোপালগঞ্জ ১ আসনের এমপি মুহাম্মদ ফারুক খান বলেছেন, আগামীতে সকল নির্বাচন হবে দলীয়। এজন্য আইন করা হবে এবং সেই আইন হবে আগামী নির্বাচনের আগেই। শনিবার দুপুরে মুকসুদপুর উপজেলা পরিষদে ঐচ্ছিক তহবিলের টাকা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেয়র সাজ্জাদ করিম মন্টু, ওসি আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আশরাফ আলী আশু, সাধারণ সম্পাদক শাহ আকরাম হোসেন জাফর, যুগ্ম সম্পাদক রবিউল আলম শিকদার প্রমুখ।
মুহাম্মদ ফারুক খান বলেন, কোন নির্বাচনই দলের বাইরে হয় না। দেশে অতিদ্রুত গতিতে উন্নয়ন হচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। গত ১০ বছরে মানুষের গড় আয় বেড়েছে। আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটছে। -বাসস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে