,

মাহি বললেন ভিন্ন কথা!

news-image

ঈদে মুক্তি পাচ্ছে মাহিয়া মাহি অভিনীত ছবি অগ্নি-২। জাজ মাল্টিমিডিয়া ও এস কে মুভিজের যৌথ প্রযোজনার এই ছবিটি মাহির জন্য চ্যালেঞ্জও বটে। কারণ, এই ছবির পর অভিনেত্রী মাহির হাতে উল্লেখ করার মতো তেমন কোনো কাজ নেই। তিনি শুধু আভাস দিচ্ছেন কিছু নতুন চমকের। মাহি জানিয়েছেন, ঈদের পর নতুন করে পুরো বছরের শিডিউল করে কাজ শুরু করবেন।

কিছুদিন আগে শোনা গিয়েছিল, জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে অগ্নি-২ হবে মাহির শেষ ছবি। কিন্তু এখন আবার অন্য রকম খবর ছড়িয়েছে চলচ্চিত্রপাড়ায়। শোনা যাচ্ছে, জাজ মাহিকে নিয়ে নতুন ছবির পরিকল্পনা করছে। মাহির বিপরীতে অভিনয়ের জন্য কলকাতার এক নায়কের সঙ্গে কথাও হচ্ছে তাদের। কিন্তু মজার বিষয় হলো, অভিনেত্রী মাহি এ বিষয়ে কিছুই জানেন না! জাজের নতুন ছবির ব্যাপারে কোনো ধারণাই নেই তাঁর। তিনি বিষয়টি পত্রিকা পড়ে জানতে পেরেছেন বলে জানান। মাহি বলেন, ‘খবরটি পত্রিকায় দেখলাম। আমি বিষয়টির কিছুই জানি না। আমাকে ডাকলে আমি যাব। আমার কিছু শর্ত ছিল তাদের কাছে, সেগুলো মানলেই তাদের সঙ্গে আমার নতুন করে কাজ করা সহজ হবে।’

অগ্নি-২ ছবির শুটিং শেষ হওয়ার পরপরই জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে মতপার্থক্য তৈরি হয় মাহির। জাজের সঙ্গে আর কোনো কাজ না করার কথা জানান তিনি। অন্যদিকে আগেই ঘোষিত জাজের দুটি ছবি পুলিশগিরি ও নিয়তি থেকে মাহিকে বাদ দেওয়ার কথা জানায় প্রযোজনা প্রতিষ্ঠানটি।

কিন্তু হঠাৎ করেই মুখ খুলেছেন জাজের কর্ণধার আবদুল আজিজ। সম্প্রতি একটি অনুষ্ঠানে মাহিকে নিয়ে বক্তব্যও দিয়েছেন তিনি। বক্তব্যে আবদুল আজিজ বলেছেন, ‘মাহির সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার ভুল-বোঝাবুঝির অবসান হয়েছে। আবার জাজের সঙ্গে মাহি কাজ করবেন।’

কিন্তু মাহি বললেন ভিন্ন কথা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা