,

শরিফ-মোদি বৈঠকে উল্লসিত বিজেপি!

news-image

রাশিয়ায় নওয়াজ শরিফ-নরেন্দ্র মোদির বৈঠকে ক্ষুব্ধ বিজেপি সরকারের শরিক কট্টর হিন্দুত্ববাদী দল শিবসেনা৷ তাদের মতে এই সাক্ষাৎকার ও বৈঠক দুর্ভাগ্যজনক৷ শরিফ-মোদির বৈঠকে বিজেপি উল্লসিত৷ কিন্তু শিবসেনা বিজেপির এই উল্লাসের অংশীদার হতে নারাজ৷

শিবসেনার সভাপতি উদ্ধব ঠাকরে শুক্রবার বলেন, এটা দুর্ভাগ্যজনক যে মোদিজি আজ নওয়াজ শরিফের সঙ্গে দেখা করেছেন৷ সীমান্তের পরিস্থিতিতে কোনওরকম পরিবর্তন নেই৷ মোদিজির কাছে লোকের অনেক আশা ছিল৷ আমি মনে করি তিনি (মোদি) চলতি পরিস্থিতি পরিবর্তন করতে সক্ষম৷ এবং পাকিস্তান যেভাবে বোঝে সেভাবেই তদের শিক্ষা দেওয়া দরকার৷

ঠাকরে বলেন, সম্প্রতি আমাদের সেনা মায়ানমারের মধ্যে ঢুকেছিল সন্ত্রাসবাদীদের শেষ করতে৷ আমি জানি না, সরকার এই ঘটনা থেকে কোনও শিক্ষা নিয়েছে কিনা৷ কিন্তু যেভাবেই হোক পাকিস্তানকে একটা শিক্ষা দেওয়া উচিত৷

উল্লেখ্য, মোদি ও শরিফ এক বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন প্রায় এক ঘণ্টা৷ সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ বৈঠকের ফাঁকে, রাশিয়ার উফায় দেখা হয়েছে দু’জনের৷ বৈঠকে দু’দেশের মধ্যেকার সমস্ত ইস্যু নিয়েই কথা হয়৷

এদিকে ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা মণীশ তেওয়ারি শুক্রবারের মোদি-নওয়াজ বৈঠককে ‘প-শ্রম’ আখ্যা দিয়েছেন৷ বলেছেন, এটা শুধু ছবি তোলার জন্যই৷ তাঁর কথায়, মৌলিক প্রশ্ন হল, কেন এই বৈঠকটি হচ্ছে? এটি সম্পূর্ণ অর্থহীন৷ ছবি তোলা ছাড়া এর আর কোনও উদ্দেশ্য থাকতে পারে না৷ কিছুদিন আগে এঁরাই বলেছিলেন সন্ত্রাস আর আলোচনা একসঙ্গে চলতে পারে না৷ পাকিস্তানি হাই কমিশনার হুরিয়তের সঙ্গে দেখা করার পর এরাই কথাবার্তা বন্ধ করে দিলেন৷ প্রকৃত পক্ষে বদলালোটা কী? এই বৈঠক এক নজিরবিহীন বিপর্যয়৷

এদিকে বলা হচ্ছে শরিফের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি সন্ত্রাস নিয়ে জোরালোভাবে ভারতের উদ্বেগের কথা জানিয়েছেন৷ তুলেছেন লাখভিকে ছেড়ে দেওয়ার প্রসঙ্গ৷ দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের একদিন আগে পাকিস্তানি ফৌজ কাশ্মীরে সীমান্তরক্ষী বাহিনীর চৌকির ওপর গুলি বর্ষণ করে৷ এতে একজন জওয়ান নিহত হন৷ এক সপ্তাহের মধ্যে দু’বার এরকম ঘটনা ঘটল৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে