কোন ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করা যাবেনা-এড. রফিক সিকদার
বাঞ্ছারামপুর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি উপজেলা কৃষকদল ও পৌর কৃষকদলের উদ্যোগে শুক্রবার উপজেলা সদরে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কৃষকদলের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ মোকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যও বাঞ্ছারামপুর ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা এডভোকেট রফিক সিকদার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মতিউর রহমান জালু ,বিএনপি নেতা ফারুক আহম্মেদ শামিম, শ্রমিক দলের আহবায়ক মোঃ ফরিদ হোসেন, যুবদলের নেতা ভিপি মজিবুর রহমান, উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক আবুল হোসেন ভুইয়া,পৌর কৃষক দলের সভাপতি মোঃ মীর মোশারফ হোসেন বকুল , সাধারন সম্পাদক আবদুল হান্নান, মোঃ চাঁন মিয়া মেম্বার, মোঃ হানিফ, মোঃ শুকুর আলী, উপজেলা জাসাস সভাপতি তারিকুল ইসলাম বাবু,কলেজ ছাত্রদল সভাপতি মোঃ আনোয়ার হোসেন, পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ ওমর ফারুক।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল । অতীতেও এ দল ভাংগা গড়ার অনেক ষড়যন্ত্র হয়েছে ,কিন্তু আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গতিশীল নেতৃত্বের কারনে এরা সফল হয়নি । তিনি আরও বলেন বিএনপির তুণমূলের নেতা কর্মীরা আজ শহীদ জিয়ার আদর্শে লড়াই – সংগ্রামে রাজপথে এক্যবদ্ধ আছে । তিনি কারা রাজবন্ধী সকল নেতৃবৃন্দের মুক্তির দাবী করেন । দেশবাসীর জন্য দোয়া করা হয় ।











