,

হিন্দি গান রিংটোন-ওয়েলকাম টিউনে ব্যবহারে নিষেধাজ্ঞা

news-image

মোবাইল ফোনের রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে ভারতীয় হিন্দি সিনেমার গান ও টিভি চ্যানেল জি বাংলার থিম সং ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী  মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেন। রুলে ভারতীয় ভারতীয় হিন্দি সিনেমার গান ও টিভি চ্যানেল জি বাংলার থিম সং রিংটোন-ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে সংস্কৃতি সচিব, আইন সচিব, তথ্য সচিব, বিটিআরসির চেয়ারম্যান এবং ছয়টি মোবাইল অপারেটরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। সম্প্রতি আদালতে মিউজিক ইন্ডাট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক মোবাইল ফোনের রিংটোন-ওয়েলকাম টিউন হিসেবে ভারতীয় গানের ব্যবহার বন্ধে নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে আদালত গতকাল আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন  ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। আদেশের পর অমিত তালুকদার সাংবাদিকদের বলেন, মোবাইল ফোনের রিংটোন ও ওয়েলকাম টিউনে হিন্দি, জিবাংলার গানসহ কয়েকটি গানের ব্যবহারের ওপর আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন। প্রসঙ্গত, এর আগে বাংলাদেশের জাতীয় সংগীতকে মোবাইল ফোনের রিংটোন হিসেবে ব্যবহারেও নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। গত ১১ মে আপিল বিভাগ ওই রায় বহালও করেছেন। ফলে দেশে  মোবাইল  ফোনের রিংটোন হিসেবে জাতীয় সংগীত ব্যবহার বন্ধই রয়েছে।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা