,

অতীতকে নিয়ে লজ্জিত নন সানি

news-image

অতীতকে নিয়ে লজ্জিত নন বলিউড অভিনেত্রী সানি লিওন। অথচ অতীতের সানি লিওনই বর্তমান সানি লিওনকে তৈরি করেছে। বুধবার হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আলোচিত বলিউড অভিনেত্রী সানি লিওন বলেন, আমি আমার অতীত নিয়ে লজ্জিত নই। তিনি বলেন, ‘আমি ভারতে নতুন জীবন শুরু করতে এসেছি। আমি ভালো কাজ করতে চাই এবং সেই পৃথিবীর অংশ হতে চাই, যার কথা আমি কখনো ভাবিনি।’ অতীতের ছায়া মুছে ফেলতে পারবেন কি না, হিন্দুস্তান টাইমসের এমন এক প্রশ্নের উত্তরে সাড়া জাগানো এ অভিনেত্রী বলেন, ‘আমি জানি না। এটি আসলে আমার হাতে নেই। আমি বরং কঠোর পরিশ্রম করতে পারি। ভালো সিনেমায় অভিনয় করতে পারি। নিজেকে আরও ভালো অভিনেত্রী হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে পারি।’ সানি লিওন বলেন, মানুষ যখন তাকে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে দেখবে, তখন এমনিতেই তাকে নিয়ে মানুষের ধারণার পরিবর্তন হবে।

বলিউড জীবন নিয়ে ‘এক পেহলি তারকা লীলা’ তারকা আরও বলেন, ‘এখন এটিই আমার স্বপ্ন। আমার জীবন এবং আমার গল্পও।’ তিনি আরও বলেন, জীবনে তাকে বেশ জটিলতার মুখোমুখি হতে হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে, তিনি দুর্বল। চারপাশের আঘাত মোকাবিলা করার শক্তি তার রয়েছে। বলিউডের এই অভিনেত্রী বলেন, ‘আমি একজন যোদ্ধা, আমার চারপাশের সব নেতিবাচক বিষয় থেকে নিজেকে রক্ষা করার ক্ষমতা আমার রয়েছে।’ ২০১২ সালে ‘জিসম ২’ সিনেমার মধ্য দিয়ে সানি লিওনের বলিউড যাত্রা শুরু হয়। ইতিমধ্যে ৮টি হিন্দি চলচ্চিত্র মুক্তি পেয়েছে তার।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা