,

মীমের রুপের জৌলুস একটু বেশিই বটে

news-image

বিদ্যা সিনহা সাহা মীমের রূপের জৌলুস একটু বেশিই বটে! এমনটাই অভিযোগ তুলেছেন ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা রাজা চন্দ! টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।জানা গেছে, রাজা চন্দর পরিচালনায় ‘রকেট’ নামের একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন মীম। আগামী ১৩ জুলাই থেকে এর দৃশ্যধারণ শুরু হবে কলকাতায়। এতে তাকে দেখা যাবে মধ্যবিত্ত পরিবারের মেয়ে টিনা চরিত্রে। কিন্তু মধ্যবিত্ত মেয়েদের তুলনায় তিনি বেশি ঝলমলে। ছবিটিতে তাকে কেমন দেখাবে সে পরীক্ষায় আসার পর এটা চোখে পড়ে সংশ্লিষ্টদের। এ কারণে তার রূপটা কায়দা করে কমিয়ে দেওয়া হয়েছিলো। সম্প্রতি মীমকে নিয়ে আরেক সমস্যায় পড়েছেন রাজা চন্দ। কারণ এই লাক্স-চ্যানেল আই মহাতারকা মহড়া করতে গিয়ে দিনভর কিছুই খাননি। এ কারণে পরিচালক ভাবতেন, যেকোনো সময় পড়ে যাবেন তিনি! রাজা বলেছেন, ‘আমি তো ভয় পেতাম, মনে হতো এই বুঝি অজ্ঞান হয়ে যাবে মীম!’ এদিকে মিম বলেছেন, ‘টিনার সাজগোজের পরিকল্পনা আমার ভালো লেগেছে। রাজদার সঙ্গে চিত্রনাট্য নিয়ে বসেছি, কয়েক ঘণ্টা মহড়াও করেছি। আশা করি, তার প্রত্যাশা পূরণ করতে পারবো।’ যৌথ প্রযোজনার ছবি ‘রকেট’-এ মিমের সহশিল্পী ওপারের সোহম। এ ছাড়া নেতিবাচক পুলিশ কর্মকর্তার ভূমিকায় থাকছেন অমিত হাসান। আর দিতি অভিনয় করবেন আনোয়ারের (খরাজ মুখোপাধ্যায়) স্ত্রীর চরিত্রে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা