,

নারীর মন জয় করার কয়েকটি টিপস

news-image

নারীদের কাছে নিজেদের আকর্ষণীয় করতে পুরুষরা কত কিছুই না করে। কিছু টিপস রয়েছে যার মাধ্যেমে নারীদের মন জয় অনেক সহজ হয়। এমনি কিছু টিপস এখানে তুলে ধরা হলো।

* নারীরা সৎ ছেলে পছন্দ করে। সে কারণে আপনাকে সৎ হতে হবে। সব ক্ষেত্রে আপনার সততাকে নারীরা পছন্দ করবে।

* প্রিয় মানুষটিকে তার দুর্বলতায় আঘাত করা যাবে না। সে যদি কালোও হয় কালোকে কালো বলা যাবে না। তাকে সুন্দরী বলেই সম্বোধন করুন। এখানে মিথ্যা বললে কোনো দোষের কিছু হবে না।

* মেয়েরা সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন ছেলেদের পছন্দ করে। আপনি ১০দিন গোসল না করে থাকলেও পছন্দের মানুষটির সঙ্গে দেখা করতে যেতে প্যান্ট-শার্ট ইন করে মাঞ্জা মেরে যান। গায়ে কড়া ফারফিউম মেখে যেতে ভুলবেন না কিন্তু।

* প্রিয়তমাকে সবসময় প্রশ্ন করার সুযোগ দিতে হবে। আপনি খেয়াল রাখবেন যেন প্রশ্নের উত্তরগুলো তার পক্ষেই যায়। উত্তরে না বলা পরিহার করুন। ভুলেও আপনি তাকে প্রশ্ন করতে যাবেন না।

* আপনার জীবনে যদি পুরনো কোনো প্রেম থেকে থাকে তাহলে ভুলেও প্রিয়তমাকে বলতে যাবেন না, বরং তাকে ইনিয়ে বিনিয়ে বুঝিযে দিন প্রেম কী জিনিস আপনি বুঝতেনই না। সে-ই আপনার প্রথম নারী।

* কথার ছলে মেয়েরা গল্প বলা ভালোবাসে। কিন্তু এত গল্প আপনি পাবেন কোথায়? দেশে যত গল্পের বই আছে সব কিনে পাঠ্যবইয়ের মতো মুখস্ত করতে পারেন। প্রয়োজনে কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়ে যান। তবে তাকে বলার সময় খেয়াল রাখবেন মুখস্ত যেন না বোঝা যায়।

* প্রিয়তমার পছন্দ-অপছন্দের দিকে সর্বদা খেয়াল রাখুন। সে যদি চায়নিজ খেতে চায় আপনি তাকে চায়নিজে নিয়ে যান।

* নারীরা কঠিন কথা শুনতে পারে না। তাদের সঙ্গে কোমল সুরে কথা বলুন। এতো কোমল সুরে বলুন যেন সেই সুর শুনে তার ঘুম চলে আসে।

* প্রিয়তমার সঙ্গে অন্য নারীর তুলনা করতে যাবেন না। একবার যদি মুখ ফসকে কিছু বের করে ফেলেন তাহলে কাজ শেষ। আগুন লেগে যাবে। এই আগুন ফায়ার সার্ভিস দিয়েও বন্ধ করতে পারবেন না। তাই মুখ ফসকে যাতে কোনো কিছু না বের হয় সে জন্য মুখে স্কচটেপ বেঁধে দিন।

* নারীদের মন সে এক কঠিন জিনিস। এই জিনিসকে বুঝে যাওয়া এত সহজ নয়। এমফিল পিএইচডি করেও এর ফল বের করা যাবে না।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা