,

খুঁজে পাওয়া ফোন ফেরতের বিনিময়ে তরুণীকে নিয়ে রোনাল্ডোর ডিনার

news-image

আছেন? হঠাৎ ফোন হারিয়ে ফেলেছেন? কুছ পরোয়া নেহি, আপনার জীবনে এই হারানোটাই মহাপাওয়ায় বদলে যেতে পারে। আপনার ফোন ফেরত দিতে পারেন স্বয়ং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ভাবছেন আজগুবি গল্প! সত্যিই এমনটাই হয়েছে লাস ভেগাসে। দিন কয়েক আগে নিজের ফোনটি হারিযে ফেলেছিলেন অস্টিন নামে লাস ভেগাসে এক তরুণী। শখের ফোনটি হারিয়ে বেশ মন খারাপও হয়েছিল তার। কিন্তু সেই হারানো ফোনটিই তাঁর জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দের মূহুর্ত। ফোনটি ফেরতের পাশাপাশি অস্টিন পেয়েছেন বিশ্বের সবচেয়ে ফ্যাশনেবল ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে যাওয়ার সুযোগ। কারণ সেই ফোনটি খুঁজে পেয়েছিলেন রোনাল্ডো। আর রোমান্টিক রোনাল্ডো ফোনটি শুধু ফেরতই দেননি, অস্টিন আর তার বান্ধবীদের ডিনারের আমন্ত্রণও জানিয়েছিলেন। ঘটনার কথা নিজেই ইন্সটাগ্রামে পোস্ট করে অস্টিন লিখেছেন, ‘ব্যাড নিউজ আমি নিজের ফোনটা হারিয়ে ফেলেছি। গুড নিউজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সেটা খুঁজে পেয়েছে। বেটার নিউজ গত কাল রোনাল্ডো আমাদের ডিনারে আমন্ত্রণ জানিয়েছিল।’ শুধু লেখা পোস্ট করা নয়, বান্ধবীদের সঙ্গে রোনাল্ডোর ছবিও পোস্ট করেছেন অস্টিন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ