,

চান্দিনায় যৌতুকের বলি নববধূ আয়েশা

news-image

চান্দিনায় বিয়ের তিন মাস অতিবাহিত হওয়ার আগেই যৌতুকের বলি হলো নববধূ আয়েশা আক্তার (২০)। যৌতুকের দাবীতে স্বামীর অমানুসিক নির্যাতনে অবশেষে মৃত্যু অবধারিত হয় এই গৃহবধূর। তবে তার মৃত্যুর বিষয়টি হত্যা না আত্মহত্যা এনিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। বুধবার (৮ জুলাই) সকালে উপজেলার শুহিলপুুর ইউনিয়নের শালিখা গ্রামে ওই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত আয়েশা আক্তার ওই গ্রামের আব্দুল কাইয়ূম এর স্ত্রী ও চাঁদপুর জেলার কচুয়া উপজেলার অতিশ্বর গ্রামের মৃত আবু তাহের এর মেয়ে। সে নারায়ণগঞ্জের তুলারাম সরকারি কলেজ অনার্স প্রথম বর্ষের ছাত্রী। নিহতের ভাই জামাল হোসেন জানান, চলতি বছরের এপ্রিল মাসে বোন আয়েশা আক্তারকে শালিখা গ্রামের আব্দুল মান্নান ভূইয়ার ছেলে সাথে বিয়ে দেয়। বিয়ের পর থেকেই বিভিন্ন অযুহাতে যৌতুক দাবী করে আসছিল স্বামী কাইয়ূম। আসন্ন ঈদ উপলক্ষ্যে স্বামী কাইয়ূম আবারও যৌতুক দাবী করায় আয়েশার পরিবার স্বামীকে ঈদ উপলক্ষ্যে নতুন পোশাক উপহার দিলে এতেই ক্ষিপ্ত হয়ে উঠে স্বামী কাইয়ূম। ওই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে স্বামী কাইয়ূম আয়েশাকে মারধর করে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। নিহতের বোন ফাতেমা আক্তার জানান, ২ ভাই ও ৪ বোনের মধ্যে আয়েশা সবার ছোট। মঙ্গলবার রাতেও স্বামী কাইয়ূম তাকে মারধর করার পর আয়েশা মোবাইল ফোনে আমাকে জানায়, ‘বোন আমাকে বাঁচান, আমাকে তারা বাঁচতে দিবে না, আমি বাঁচতে চাই’। রাত প্রায় ১টায় সময় ওই কথাই ছিল তার সাথে শেষ কথা। তারপর থেকে আর তাকে ফোনে না পেয়ে সকালে আমরা শালিখা গ্রামে তার বাড়িতে এসে দেখি বাড়িতে কেউ নেই। আমার বোনকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে ঘরের দরজা বন্ধ করে তারা সকলেই পালিয়েছে। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে ধারণা করা হছে। বুধবার বিকেলে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট এবং নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা