,

বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির

news-image

লালমনিরহাটের আজিমবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে আবু সায়েম জাম্বু (৩৫) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। জাম্বু আজিমবাড়ি উপজেলার তালুক দুলাল এলাকার সোহরাব আলীর ছেলে। বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। বিজিবি ও এলাকাবাসী জানায়, জাম্বুসহ আরো চার-পাঁচজন মিলে আজিমবাড়ির পশ্চিম চানতা সীমান্তের ৮১৯ নম্বর মেইন পিলার দিয়ে সীমান্ত পার হয়ে ভারতের লোহাকুচিতে গরু আনতে যান। লোহাকুচি সীমান্তের ২১ বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জাম্বুর গায়ে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় জাম্বুসহ অন্যরা পালিয়ে আসতে সক্ষম হন। তবে পালিয়ে আসার কিছুক্ষণ পরেই জাম্বুর মৃত্যু হয়। ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমদ বজলুর হায়াতি জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে একটি কড়া প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। এ ছাড়া পতাকা বৈঠকেরও আহ্বান জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা