বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিয় ফরম্যাটে বাংলাদেশ

news-image

আকাশে কালো মেঘ। এর মধ্যেই অনুশীলন করতে ইনডোরে যাচ্ছেন মুশফিকুর রহিম ও লিটন দাস      
সংবাদ সম্মেলন শেষ করে ড্রেসিংরুমেও যেতে পারলেন না তামিম ইকবাল। এরই মধ্যে ঝুপ করে নামল বৃষ্টি। পড়িমড়ি করে ড্রেসিংরুমে আশ্রয় নিলেন তিনি। মুশফিক-রিয়াদসহ অনেকে আবার ব্যাট-প্যাডে সেজে অনুশীলনের জন্য শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরেও চলে গিয়েছিলেন; কিন্তু প্রায় চলি্লশ মিনিটের মুষলধারার বৃষ্টিতেই সবাই বন্দি হয়ে থাকলেন। বৃষ্টিতে অনুশীলনে বিঘ্ন ঘটলেও খুব একটা চিন্তায় নেই বাংলাদেশ দল। কারণ টি২০-র ঝাঁপটা কাটিয়ে তারা যে প্রিয় ফরম্যাট ওয়ানডেতে পা রেখেছে! যেখানে মাত্র ক'দিন আগে উপমহাদেশীয় হেভিওয়েট পাকিস্তানকে হোয়াইটওয়াশ এবং ভারতের বিপক্ষে সিরিজ জিতেছে। ওয়ানডে ফরম্যাট বলেই হয়তো বাংলাদেশ দল বেশ আত্মবিশ্বাসী; যেটা স্পষ্ট করেই বললেন ওপেনার তামিম ইকবাল, 'আমার কাছে মনে হয় ওয়ানডেতে আমরা অনেক আত্মবিশ্বাসী একটি দল। সম্প্রতি এই ফরম্যাটে কয়েকটি সিরিজ এবং বেশ কয়েকটি ম্যাচে আমরা ভালো খেলেছি। এই একটি ফরম্যাটে আমরা খুব স্বচ্ছন্দ অনুভব করি। যেহেতু আমরা ভালো খেলছি, তাই আমি নিশ্চিত অনেক আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামব।' প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে শুক্রবার। তবে দুটি টি২০ ম্যাচ হারায় ওয়ানডে সিরিজটা একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে না! একটি টি২০ ম্যাচ জিততে পারলে আত্মবিশ্বাসটা আরও বেশি থাকত বলে স্বীকার করেছেন তামিম। অভ্যস্ত হওয়ায় ওয়ানডেতে ভালো করার বিশ্বাস আছে তার, 'কোনোদিন কেউ চায় না হার দিয়ে সিরিজ শুরু করতে। আমরা যদি একটি টি২০ জিততাম, তাহলে হয়তো আত্মবিশ্বাস আরও অন্যরকম থাকত। হেরেছি যখন তখন তো বলতেই পারি, টিমের অনুভূতি ভালো থাকে না। কিন্তু আমরা জানি, যে ফরম্যাটে আমরা সবচেয়ে শক্তিশালী সেই ফরম্যাটে খেলা আসছে। তাই এটা নিয়ে আমরা পুরোপুরি প্রস্তুত। এটাও মনে রাখতে হবে যে, কুড়ি ওভারের ফরম্যাটে আমরা এখনও ততটা অভ্যস্ত নই। কিন্তু আমরা শেষ এক বছর ধরে ওয়ানডেতে যেভাবে পারফর্ম করছি, খেলাটাকে যেভাবে অনুধাবন করছি, সে কারণে এ ফরম্যাটে আমাদের সাফল্যের হার অনেক বেশি। আর দুটি হারের কারণেই যদি সবকিছু শেষ হয়ে যায় তাহলে তো হবে না। ওয়ানডে নিয়ে অবশ্যই আমরা আত্মবিশ্বাসী।' দুটি টি২০ দেখে অনেকেই মনে করছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে হলে অনেক ভালো ক্রিকেট খেলতে হবে। ভারত ও পাকিস্তানের বিপক্ষে যেভাবে খেলে বাংলাদেশ জিতেছে এর চেয়েও অনেক ভালো করতে হবে। তামিম ইকবাল অবশ্য প্রোটিয়াদের আলাদা করে গুরুত্ব দিতে নারাজ, 'উপমহাদেশে ভারত ও পাকিস্তান কিন্তু সবচেয়ে শক্তিশালী দল। তাদের বিপক্ষে এ কন্ডিশনে খেলা সবচেয়ে কঠিন। দক্ষিণ আফ্রিকা খুবই পেশাদার দল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এ কারণেই তারা র‌্যাংকিংয়ে ১-২-এ আছে। ওদের বোলিং অ্যাটাক ভালো। ব্যাটসম্যানও ভালো। এর পরও ভারত ও পাকিস্তানকে হারাতে যে পরিমাণ কষ্ট করতে হয়েছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেটিই করতে হবে। তাদের যদি হারানো যায় তাহলে এভাবেই হারাতে হবে। অতিরিক্ত কিছু করতে হবে, তা নয়।' তবে তার এ কথার ওপর কতটা আস্থা রাখা যায়! ভারত-পাকিস্তানের স্পিনারদের অনায়াসে মোকাবেলা করলেও টি২০-তে দক্ষিণ আফ্রিকার গড়পড়তা মানের স্পিনারদের বিপক্ষেই তো গলদঘর্ম হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তবে ওয়ানডেতে তাদের স্পিনারদের সতর্কতার সঙ্গে মোকাবেলার আশ্বাস দিয়েছেন তামিম, 'যদি তুলনা করতে বলেন তাহলে আমি আমাদের স্পিনারদের পাঁচ-ছয়গুণ এগিয়ে রাখব। যেমন সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার, বোলারদের র‌্যাংকিংয়েও ১০-এর ভেতরেই আছে সে। এটা ঠিক, সম্প্রতি ইমরান তাহির খুব ভালো করছেন। তাকে খুব সতর্কভাবে সামলাতে হবে। লেগস্পিনারটিও বেশ ভালো। তবে শুধু স্পিন নয়, তাদের পেস বোলিং আক্রমণও খুব ভালো। তাদের খুব ভালোভাবে সামলাতে হবে।'

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা