,

টেকনাফ সীমান্তে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

news-image

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। বুধবার রাত ১টা ৪৫ মিনিটের দিকে টেকনাফ উপজেলার নাফনদী সীমান্তের নতুন ট্রানজিট ঘাট এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। টেকনাফ বিজিবির ৪২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ এসব ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে টেকনাফ বিওপির একটি টহলদল টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার নতুন ট্রানজিট ঘাট নাফনদী এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে একটি প্যাকেটে থাকা এসব ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কেওড়া বাগানের দিকে পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি জানিয়ে বিবিজি অধিনায়ক বলেন, উদ্ধার ইয়াবা বিজিবি ব্যাটলিয়ান সদরে জমা দেওয়া হবে, পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ