,

প্রেম নিয়ে দাঙ্গা-১৪৪ ধারা জারি ভারতে

news-image

আন্তর্জাতিক ডেস্কহিন্দু যুবককের সঙ্গে মুসলিম তরুণীর প্রেম এবং পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে দাঙ্গা ছড়িয়ে পড়েছে ভারতের ছত্রিশগড় রাজ্যে। দাঙ্গা ঠেকাতে রাজ্যের রায়পুর জেলার ধামতারি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই এলাকার এক হিন্দু যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠেছিল এক মুসলিম তরুণীর। ভিন্ন সম্প্রদায়ের তরুণ-তরুণীর এই প্রেম মেনে নিতে পারেনি তাদের অভিভাবকরা। মেয়েটির পরিবার অন্যত্র তার বিয়ে ঠিক করলে সে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। পরে মেয়েটির পরিবার তাকে খুঁজে বের এনে নিজেদের পছন্দের পাত্রের সঙ্গে বিয়ে দেয়। কিন্তু বিয়ের কয়েকদিন পর মেয়েটি স্বামীকে রেখে পুরনো প্রেমিকের সঙ্গে ফের পালিয়ে যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার হিন্দু-মুসলিমদের মধ্যে বুধবার দাঙ্গা ছড়িয়ে পড়ে। এতে চার ব্যক্তি গুরুতর আহত হয়েছে। এসময় বেশ কিছু ঘর-বাড়ি এবং দোকানপাটে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার রাতে ওই শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছেন ধামতারি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা অশোক সিক্রে। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানিয়েছেন অশোক সিক্রে।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে