বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার হ্যাপির আক্রমণের শিকার আমব্রিন

news-image

এবার হ্যাপির আক্রমণের শিকার হয়েছেন মডেল অভিনেত্রী ও উপস্থাপিকা আমব্রিন। জাতীয় দলের ক্রিকেটার রুবেলের ছবিতে করা একটি কমেন্টকে (মন্তব্য) কেন্দ্র করে নাজনীন আক্তার হ্যাপি আমব্রিনকে অশ্লীল ভাষায় গালাগাল করেন। এর আগে লাক্সতারকা মৌসুমি হামিদসহ বেশ কিছু তারকাকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন হ্যাপি। মঙ্গলবার রাতে রুবেলের ছবির নিচে আমব্রিনের একটি মন্তব্যের জবাবে হ্যাপি যে স্ট্যাটাস পোস্ট করেছেন তার ভাষা এতটাই অশালীন ছিল যে পাঠকদের জন্য দেয়া সম্ভব হয়নি।

রুবেলের ছবিতে মন্তব্য করা প্রসঙ্গে আমব্রিন বলেন, ‘ছোট বেলায় দেখতাম মাঠে মেয়েরা খেলা দেখতে যেতো। তাদের পছন্দের খেলোয়াড়দের উদ্দেশ্য লিখতো ‘ম্যারি মি’। আজকে আমাদের দেশের খেলোয়াড়রা সেই জায়গা দখল করেছে, বিদেশে খেলতে গেলে ওই দেশের মেয়েরা তাদের বলে ‘ম্যারি মি’।’ তিনি বলেন, ‘প্রিয় খেলোয়াড়কে নিয়ে এভাবে ফান করার মাঝে আমি খারাপ কিছু দেখি না। ভক্তরা ভালবেসে, পছন্দ করে অনেক কিছুই লিখতে পারে। আর সেই ভালো লাগা থেকেই আমি আমার পছন্দের খেলোয়াড় রুবেল এর ছবিতে কমেন্ট করেছিলাম ‘হট’ লিখে। কিন্ত অবাক হলাম গতকাল (মঙ্গলবার) যখন দেখলাম ওই কমেন্স নিয়ে একজন সোশ্যাল সাইটে আমাকে নিয়ে আপত্তিকর অশ্লীল ভাষায় যাচ্ছে তাই লিখে যাচ্ছে, হুমকি দিচ্ছে। আমার প্রশ্ন রুবেল একজন পাবলিক ফিগার, ভক্তদের অধিকার আছে তার সম্পর্কে ভালো খারাপ লাগা প্রকাশ করবার। যেই মেয়ে (হ্যাপি) এই কাজটি করছে সে কে? তার কি অধিকার আছে আরেকটা মেয়েকে এই গালিগালাজ করার।’ জাতীয় দলের খেলোয়াড় রুবেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে চলতি বছরের আলোচনায় আসেন হ্যাপি। আর আমব্রিনের শোবিজ জগতে পথচলা শুরু ২০০৭ সাল থেকে। অভিনয়, মডেলিং, উপস্থাপনা তিন মাধ্যমেই তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন। বিশেষ করে পিপলু খানের নির্দেশনায় ‘বাংলালিংক দেশ ফাইভ’ বিজ্ঞাপনই আমব্রিনকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দিয়েছিল। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা