,

আনন্দমেলায় ভিন্নরূপে কুমার বিশ্বজিৎ

news-image

বিনোদন প্রতিবেদকআসছে ঈদে বিটিভির বিশেষ আনন্দমেলায় এবার ভিন্নরূপে দেখা যাবে জনপ্রিয় সংগীত তারকা কুমার বিশ্বজিৎকে। এ অনুষ্ঠানে একটি কান্ট্রি ওয়েস্টার্ন গান নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। সঙ্গে থাকবেন কুমার বিশ্বজিতের নিয়মিত মিউজিশিয়ানরাও। ‘বল না তুমি ছাড়া’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর-সংগীতায়োজন করেছেন লাকী আখন্দ। গানটির ভিডিওর চিত্রায়ণ করা হয়েছে বিটিভির প্রধান মিলনায়তনস্থ আনন্দমেলার ইনডোর সেটে। মাথায় হেট, পায়ে বুট, কালো জিন্স ও টি শার্ট, তার ওপরে  কোট ও হাতে গিটার- আনন্দমেলায় এমন সাজে গান গাইতেই দর্শকরা কুমার বিশ্বজিৎকে দেখতে পাবেন। সঙ্গে তার মিউজিশিয়ানরাও কাছাকাছি ধরনের সাজ-পোশাকেই হাজির হবেন। এ বিষয়ে কুমার বিশ্বজিৎ বলেন, কাউবয়রা সাধারণত যে ধরনের গান গায় তার সঙ্গে বাংলার কম্বিনেশন করেই এ গানটি করা হয়েছে। আমি সব সময় মেক্সিকান, স্পেনিশ কিংবা অন্যসব ওয়েস্টার্ন গানের সঙ্গে বাংলা গানের একটি মেলবন্ধন তৈরির চেষ্টা করেছি। এটাও সেরকম একটি গান। গানটির কথা-সুর অসাধারণ। আমার নিজের অনেক ভাল লেগেছে। গানটির চিত্রায়ণ সম্প্রতি শেষ হয়েছে। আশা করছি আনন্দমেলার এ উপস্থাপনাটি ভাল লাগবে সবার। এদিকে গত সপ্তাহেই কলকাতার জিরোনা কোম্পানি থেকে প্রকাশ পেয়েছে কুমার বিশ্বজিতের নতুন একটি অ্যালবাম। নির্বাচিত গান নিয়ে এ অ্যালবামটি সাজানো হয়েছে। ‘লিজেন্ড অব বাংলাদেশ’ নামক এ অ্যালবামে থাকছে মোট ১০টি গান। অন্যদিকে ঈদের আগের দিনই কাতার সফরে যাচ্ছেন এই সংগীত তারকা। সেখানে প্রবাসীদের আয়োজনে কনসার্ট শেষ করে ঈদের পর পরই দেশে ফেরার কথা রয়েছে কুমার বিশ্বজিতের।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা