,

ক্যাটরিনা-রণবীরের সম্পর্কে ভাঙন

news-image

রণবীর কপূরের সঙ্গে ক্যাটরিনার প্রেমের সম্পর্ক নিয়ে বলিউডে গুঞ্জন নতুন নয়। সে রণবীরের সঙ্গে একান্তে সমুদ্র সৈকতে ছুটি কাটানো হোক বা হাত ধরাধরি করে মধ্যরাতের ডিনার- পাপারাত্‌জিদের চোখে বার বার ধরা পড়ে গিয়েছেন ক্যাটরিনা কইফ। এমনকি ক্যাটরিনাকে বিয়ের কথা প্রকারান্তরে স্বীকারও করে নিয়েছেন নয়া জমানার বলিউড হার্টথ্রব রণবীর। কিন্তু সে সম্পর্ককে কি ভাঙন ধরল? প্রশ্ন উঠছে মঙ্গলবার রাতে তোলা একটি পারিবারিক ছবি নিয়ে। যা ইতোমধ্যেই ঝড়ের মতো আছড়ে পড়েছে ওয়েব দুনিয়ায়। আসলে বুধবার রণবীরের মা নিতু কপূরের জন্মদিন। সে উপলক্ষে মঙ্গলবার রাতেই মুম্বইয়ের তাজ হোটেলে জড়ো হয়েছিল গোটা কপূর পরিবার। ছেলে রণবীর এবং মেয়ে ঋদ্ধিমা কপূর সাহানিকে পাশে নিয়ে রাত বারোটার পর কেকও কেটেছেন ৫৮-তে পা দেওয়া এক কালের জনপ্রিয় বলিউডি নায়িকা নীতু। পাশে ছিলেন স্বামী ঋষি কপূরও। সে ছবিই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন ঋদ্ধিমা কপূর সাহানি। সেখানেই আমন্ত্রণ পেলেও হাজির ছিলেন না ক্যাট সুন্দরী। এর আগেও আরো বেশ কিছু পারিবারিক ছবিতে অনুপস্থিত দেখা গেছে ক্যাটকে। রণবীরের সঙ্গে তাঁর সম্পর্ক প্রকাশ্যে আসার পর হবু শাশুড়ি নীতুর সঙ্গে ক্যাটরিনার দূরত্বের গুঞ্জনও শোনা গিয়েছিল। সে কারণেই কি নীতুর জন্মদিনে অনুপস্থিত ক্যাটরিনা? নাকি রণবীরের সঙ্গে সম্পর্কেই কোথাও শীতলতা তৈরি হয়েছে? উত্তর দেবে ভবিষ্যত।  

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা