,

টাইগাদের ১৭০ রান টার্গেট

news-image

ক্রীড়া ডেস্কবাংলাদেশের বিপক্ষে টোয়েন্টি২০ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হয় দুপুর ১টায়।
দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২০ ওভার শেষে ১৬৯ রান।
বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। সোহাগ গাজীর জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন রনি তালুকদার। আর দক্ষিণ আফ্রিকা দলে রাবাডার বদলে এসেছেন লেগস্পিনার এডি লেই। সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের কাছে ৫২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার ১৪৯ রানের টার্গেট তাড়া করতে গিয়ে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ৯৬ রানে।
এদিকে মিরপুরে আজও বৃষ্টি হতে পারে। আজকের আবহাওয়ার পূর্বাভাস বলছে, রাজধানীসহ সারাদেশেই বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বেলা ১২টায় মিরপুরের আকাশ বেশ মেঘাচ্ছন্ন থাকবে। দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরপুরে বৃষ্টি হতে পারে। এছাড়াও বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত ঝড়ো-বৃষ্টিপাত হতে পারে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা