,

ক্লান্ত প্রিয়াঙ্কা ভেঙে পড়েছে

news-image

মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। কিছুতেই বের হতে পারছেন না এ অবস্থা থেকে। অভিনয়, গানের অ্যালবাম আর পণ্য প্রচারের কাজ করতে করতে এক্কেবারে হাঁপিয়ে উঠেছেন। তাই দীর্ঘশ্বাস ছেড়ে বলেই ফেললেন, ‘ভীষণ ক্লান্ত লাগছে। ঘুমাতেও পারছি না।’

শুধু তা-ই নয়, নিজের এই দুরবস্থা নিয়ে দিলেন এক ভীতিকর তথ্য। তাঁর এই অবস্থা হয়েছে বাজিরাও মাস্তানি ছবির সেটে। ওই ছবিতে তাঁকে অভিনয় করতে হয়েছে মানসিক আঘাতে পর্যুদস্ত এক নারীর ভূমিকায়। চরিত্রের ভেতরে প্রবেশ করতে পেরেছিলেন ঠিকই। কিন্তু এখন আর বের হতে পারছেন না। প্রিয়াঙ্কার মতে, এটি একটি জটিল চরিত্র। এই চরিত্র তাঁকে ভীষণভাবে আঁকড়ে ধরেছে। তা ছাড়া পশতু ভাষাটাও খানিকটা রপ্ত করতে হয়েছে তাঁকে। পরিচালক সঞ্জয়লীলা বানশালীর সঙ্গে এটাই তাঁর প্রথম ছবি নয়। এর আগেও তিনি অভিনয় করেছিলেন বানশালী প্রযোজিত মেরি কম ছবিতে।

প্রিয়াঙ্কার হাতে আছে গঙ্গাজল-২ এর কাজ। আছে আরও এক নতুন ছবি মিস্টার চাল্লু। তবে এই ছবিটি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তাঁকে তো আগে বেরিয়ে আসতে হবে বিপর্যস্ত মানসিক অবস্থা থেকে, বাদবাকি কাজ হবে এরপর।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা