,

আজ জিততে চায় মাশরাফিরা

news-image

আজ বেলা ১ টায় মিরপুরের হোম অব ক্রিকেটের শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টি২০ শুরু হবে। দ্বিতীয় টি২০তে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। পরিকল্পনা অনুযায়ী মাঠে পারফরম্যান্স ঠিক থাকলে জয়ের লক্ষ্য পূরণ হবে বলে মনে করছেন সৌম্য সরকার।

প্রথম টি২০ ম্যাচ হেরে যাওয়ার মধ্য দিয়ে শুরু হলেও সাউথ আফ্রিকানদের বিপক্ষে সিরিজের বাকি ম্যাচগুলো নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। প্রোটিয়ারদের কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়ার পরিকল্পনাই করছে সাম্প্রতিক অতীতে দুর্দান্ত খেলা টিম টাইগার্স।

প্রথম টি২০ ম্যাচে ৫২ রানে হেরে যাওয়ার পেছনে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে না পারাকে কারণ হিসেবে উল্লেখ করলেন ওপেনার সৌম্য সরকার। দ্বিতীয় টি-টুয়েন্টিতে সাউথ আফ্রিকানদের বিপক্ষে মাঠের পরিকল্পনাও ঠিক করা আছে বলে জানিয়েছেন সৌম্য। দু’ টি টুয়েন্টির মাঝের দিন বাংলাদেশ দল বিশ্রামে থাকলেও অনুশীলন করেছে প্রোটিয়ারা।

এদিকে বাংলদেশের বিপক্ষে প্রথম টি ২০তে আক্রমণাত্মক বোলিং করে সফল হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে দ্বিতীয় ম্যাচেও একই পরিকল্পনা নিয়েই মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। আজও তারা আক্রমণাত্মক ক্রিকেট খেলবে। কাল মাত্র চারজন প্রোটিয়া ক্রিকেটার অনুশীলন করেছেন। দলের বোলিং কোচ চার্ল ল্যাঙ্গভেল্ট বলেন, ‘প্রথম টি ২০ জিতে কোনো ধরনের আত্মতুষ্টিতে নেই আমরা। স্বস্তির কোনো অবকাশ নেই। বাংলাদেশ কালকের (আজ) ম্যাচ প্রবলভাবে ঘুরে দাঁড়াতে চাইবে।’

উইকেটের খুব বেশি পরিবর্তন হবে না, ধরেই নিয়েছে প্রোটিয়ারা। তাই সফরকারীদের পরিকল্পনাও থাকবে একই। বোলিং কোচ বলেন, ‘ কালকের (আজ) ম্যাচের একাদশ নির্ভর করবে উইকেটের চরিত্রের ওপর। তবে একাদশে খুব একটা পরির্বতন আনা হবে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশের হোম গ্রাউন্ড, তাই তারা নিজেদের মতো করে উইকেট বানাবে এটাই স্বাভাবিক। প্রথম ম্যাচে দ্বিতীয় ইনিংসে উইকেট অনেক খারাপ হয়ে গিয়েছিল। স্বাগতিকদের ওপর নির্ভর করবে তারা কী ধরনের উইকেট বানাবে। আমাদের আক্রমণাত্মক হওয়া ছাড়া উপায় নেই। তাই আমরা আক্রমণাত্মক ক্রিকেটই খেলব।’

স্পিনসহায়ক উইকেটেও দক্ষিণ আফ্রিকা চার পেসার নিয়ে মাঠে নেমেছিল। মন্থর ও নিচু বাউন্সের উইকেটেও চারজন পেসার নিয়ে মাঠে নেমে সফল প্রোটিয়ারা। চার পেসার মিলে ১০.৫ ওভারে ৬২ রান দিয়ে নিয়েছেন ছয় উইকেট। কাল ল্যাঙ্গভেল্ট বলেন, ‘আমাদের বোলাররা পরিকল্পনা ভালোভাবেই বাস্তবায়ন করেছে। আমরা আক্রমণাত্মক খেলব বলেই চারজন পেসার নিয়ে খেলেছিলাম।

আক্রমণাত্মক হওয়ার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বোলাররা পারিপার্শ্বিকতার সঙ্গে মানিয়ে নেয়ার বিষয়টিও মাথায় রেখেছে।’ স্বাগতিক দলের সাকিব-মাশরাফিদের প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশের সাকিব-মাশরাফি অভিজ্ঞ খেলোয়াড়। তাদের বিপক্ষে খেলার আগে আমাদের সবকিছু মাথায় রাখতে হবে।’ বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, এটা জানা আছে সফরকারীদের। বোলিং কোচ বলেন, ‘এটা আন্তর্জাতিক ম্যাচ, সহজ বলে কিছু নেই। আমরা ধারণা করছি, বাংলাদেশ প্রবলভাবে ঘুরে দাঁড়াতে চাইবে। সাম্প্রতিক সময়ে ওরা ভালো ক্রিকেট খেলছে। ওদেরও দারুণ সব স্কিলফুল বোলার আছে। আমার ধারণা আগামীকাল (আজ) ভালো একটি ম্যাচ হবে ।’

আন্তর্জাতিক ক্যারিয়ারে লেঙ্গভেল্ট ছয়টি টেস্ট ও ৭২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। টেস্টে ১৬টি এবং ওয়ানডে ক্রিকেটে নিয়েছেন ১০০ উইকেট। নিজের ক্যারিয়ারের অনেক বিষয় শিষ্যদের সঙ্গে ভাগাভাগি করেন তিনি। প্রোটিয়া বোলিং কোচ বলেন, ‘খেলোয়াড়ি জীবনে আমি আক্রমণাত্মক ছিলাম, এখন শিষ্যদের সঙ্গে সেই ব্যাপারটিও ভাগাভাগি করি। আর এ সিরিজ থেকেই আমাদের বোলারদের আগামী টি ২০ বিশ্বকাপের জন্য প্রস্তুত করে নিচ্ছি। উপমহাদেশের কন্ডিশন বুঝে নিতে পারছে ওরা।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা