,

এক চুমুতেই ২ বছরের জেল

news-image

বাগেরহাটের মোরেলগঞ্জে সাবেক প্রেমিকাকে চুমু খাওয়ার অপরাধে নাইম ফকির (১৯) নামের এক যুবককে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার বেলা ১১টায় ১০ম শ্রেণিতে পড়ুয়া প্রেমিকার অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত নাইম ফকির উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের মো. কামাল ফকিরের ছেলে। সে পেশায় একজন ভাড়ায় চালিত মটরসাইকেল ড্রাইভার। প্রেমিকা তার অভিযোগে বলেছেন, নাইম ফকির দীর্ঘদিন ধরে তাকে পথে ঘাটে উত্যক্ত করে আসছে। সর্বশেষ গত ২৮ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে জড়িয়ে ধরে জোরপূর্বক চুমু খায়। এ অভিযোগ পাওয়ার পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেই নাইমকে সন্ন্যাসী বাজার থেকে আটক করেন। এ বিষয়ে রোববার মোবাইলকোর্টের জিজ্ঞাসাবাদে নাইম ফকির মেয়েটিকে প্রেমিকা দাবি করেন। কিন্তু মেয়েটি আগে তাদের মাঝে সম্পর্ক ছিল কিন্তু এখন নেই বলে জানান। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে