বিশ্বের সবচেয়ে দূষিত ১৫টি শহর
টিপস ডেস্ক : পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের প্রশ্নে বেশিরভাগ মানুষই বেইজিংয়ের কথাটি বলে থাকেন। দূষণ চীনের অন্যতম বৃহৎ সামজিক ও পরিবেশগত সমস্যা হলেও মজার ব্যাপার হলো বায়ু দূষণের বিচারে তালিকাকৃত পৃথিবীর সবচেয়ে দূষিত শহরে নেই চীনের কোন শহরের নাম।
সম্প্রতি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) এর প্রতিবেদনের ভিত্তিতে পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের তালিকা করেছে স্টাটিস্টা। আর সবার শীর্ষে রয়েছেভিারতের রাজধানী দিল্লির নাম। শহরটির দূষণের মাত্রা বেইজিংয়ের প্রায় দ্বিগুণ। আশ্চর্যের বিষয় হলো তালিকার ১৫টি শহরের মধ্যে ১০টি শহরই ভারতের। বাকি ৫টি শহরের তিনটি পাকিস্তানের, একটি ইরানের এবং একটি কাতারের।
দিল্লির দূষণের পরিমাণ এতটাই বেশি যে এই নিয়ে পর পর ৬ বার ডব্লিউএইচও’র তালিকায় এক নম্বরে উঠে এসেছে শহরটি।
প্রতি কিউবিক মিটারে মাইক্রোগ্রামসের (পিএম) পরিমাণ অনুসারে তালিকাটি প্রনয়ণ করা হয়েছে। জেনে নেয়া যাক আর কোন কোন শহর রয়েছে তালিকায়-
১. দিল্লী, ভারত। (১৫৩ পিএম)
২. পাটনা, ভারত। (১৪৯ পিএম)
৩. গোয়ালিয়র, ভারত। (১৪৪ পিএম)
৪. রায়পুর, ভারত। (১৩৪ পিএম)
৫. করাচি, পাকিস্তান। (১১৭ পিএম)
৬. পেশোয়ার, পাকিস্তান। (১১১ পিএম)
৭. রাওয়ালপিন্ডি, পাকিস্তান। (১০৭ পিএম)
৮. খোররামবাদ, ইরান। (১০২ পিএম)
৯. আহমেদাবাদ, ভারত। (১০০ পিএম)
১০. লক্ষ্ণৌ, ভারত। (৯৬ পিএম)
১১. ফিরোজাবাদ, ভারত। (৯৬ পিএম)
১২. দোহা, কাতার। (৯৩ পিএম)
১৩. কানপুর, ভারত। (৯৩ পিএম)
১৪. অমৃতসর, ভারত। (৯২ পিএম)
১৫. লুধিয়ানা, ভারত। (৯১ পিএম)











