,

কেসিও আনবে স্মার্টওয়াচ

news-image

প্রযুক্তি ডেস্কজাপানের ইলেক্ট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান কেসিওর কথা নতুন করে কাউকে বলতে হবে না। ডিজিটাল ঘড়ি কিংবা ক্যালকুলেটরের জন্য বেশ খ্যাতি আছে প্রতিষ্ঠানটি। তবে এখন চলছে স্মার্টওয়াচের যুগ। যুগের সাথে তাল না মেলালে চলে? আর তাই এবার স্মার্টওয়াচ বাজারে আনার ঘোষণা দিল কেসিও।
আগামী বছরর মার্চে স্মার্টওয়াচটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে কেসিও। আর মূল্য হতে পারে ৩৫০ মার্কিন ডলারের আশেপাশে।
স্মার্টওয়াচটির ব্যাপারে কেসিওর প্রেসিডেন্ট কাজুহিরো কাশিও জানান, সব ধরণের ক্রেতাদের কথা মাথায় রেখে এই স্মার্টওয়াচটি তৈরি করা হবে। এটি হবে আরামদায়ক এবং দীর্ঘস্থায়ী। তিনি আরও জানান, "এটি হবে এমন একটি ডিভাইস যা সহজে ভাঙ্গবে না, সহজেই পরিধান করা যাবে এবং আরামদায়ক হবে। শুধুমাত্র ব্যাটে বলে না মেলায় স্মার্টওয়াচটির একাধিক প্রোটোটাইপ তিনি বাদ দিয়েছেন বলেও জানান।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় ৪০ বছর আগে ডিজিটাল হাতঘড়ি বাজারে আনে কেসিও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে